IPL 2022: আইপিএলে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠাল লখনউ, প্রথম জয়ের সন্ধানে কোন দলে কী পরিবর্তন?

আইপিএলে আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের সামনে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুল বনাম রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বের দ্বৈরথ উপভোগ্য হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের কাছে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে। কেকেআরের কাছে হেরেছে সিএসকে, এলএসজিকে হারিয়েছে গুজরাত টাইটান্স। আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

প্রথম জয়ের সন্ধানে কোন দলে কী পরিবর্তন?

ভিসা পেতে দেরি হওয়ায় ভারতে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি মঈন আলি। নিভৃতবাস কাটিয়ে তিনি আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে নামছেন। ব্র্যাবোর্নের উইকেটে ঘাস রয়েছে। সঙ্গে থাকছে ডিউ ফ্যাক্টর। টানা দ্বিতীয় ম্যাচে টস হারলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জাদেজা। টস জিতে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, আমাদের সর্বোপরি ভালো ক্রিকেট খেলবে। কিন্তু আগের ম্য়াচেও সাক্ষী থেকেছি এবং টিভিতে অন্য দলগুলির ম্যাচেও দেখেছি পরের দিকে শিশিরে বল ভালোই ভিজে যাচ্ছে। সে কারণেই টস জিতে ফিল্ডিং করব। ফ্রেশ উইকেট। ঘাস রয়েছে। শুরুর দিকে কয়েকটি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য। আগের ম্যাচ ভালোই উপভোগ করেছি। দলের সকলেই ভালো লড়াই চালিয়েছেন। ১৯.৩ ওভার অবধি লড়াই চালানো দলের চারিত্রিক দৃঢ়তা যেমন স্পষ্ট করেছে, তেমন আমরা আত্মবিশ্বাসীও। ওই ম্যাচের ফল ভুলে, নিজেদের স্কিলের উপর ভরসা রেখে সঠিকভাবে পরিকল্পনার বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।

চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। তবে ব্যাটিং করে বড় রান তুলতে পারব বলে আশা রাখি। এখানে ভালো সমর্থনও পাচ্ছি। অ্যাডাম মিলনের সাইড স্ট্রেইন রয়েছে। মঈন আলি দলে এসেছেন। চেন্নাই সুপার কিংস তিনটি পরিবর্তন করেছে। বাদ পড়েছেন ডেভন কনওয়েও। তিন বিদেশি নিয়েই খেলছে সিএসকে। দলে এসেছেন ডোয়েইন প্রিটোরিয়াস ও মুকেশ চৌধুরী।

লখনউ সুপার জায়ান্টসে মহসীন খানের জায়গায় এসেছেন অ্যান্ড্রু টাই। তাঁর আজ আইপিএল অভিষেক হচ্ছে। সুনীল গাভাসকর বলেছেন, এই উইকেটে টাই, প্রিটোরিয়াস, ব্র্যাভোরা বোলিং করতে পছন্দ করবেন। তবে গতকাল দেখেছি কেকেআর পুরো ২০ ওভার খেলতে পারেনি। ৭ বলে কিছু রান আসতো, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো। ফলে ২০ ওভার ব্যাটিং করাটাও খুব গুরুত্বপূর্ণ। চেন্নাই সুপার কিংসের যা দল রয়েছে তাতে তারা সব সময় বিপজ্জনক এবং খেতাব দখলে রাখার মতোই শক্তিশালী দল বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ম্য়াথু হেডেন।

প্রথম জয়ের সন্ধানে কোন দলে কী পরিবর্তন?

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন উইকেট নিলে আইপিএলে লাসিথ মালিঙ্গার সর্বাধিক উইকেট দখলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ডোয়েইন ব্র্যাভো। ক্যারিবিয়ান ব্র্যাভো আজ একটি উইকেট পেলেই এককভাবে সেই রেকর্ডটি নিজের দখলে নিতে পারবেন। লাসিথ মালিঙ্গা ১২২টি ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন। ১৫২টি ম্যাচে ১৭০টি উইকেট রয়েছে ব্র্যাভোর ঝুলিতে।

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লুইস, মণীশ পাণ্ডে, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, অ্যান্ড্রু টাই, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান।

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শিবম দুবে, ডোয়েইন ব্র্যাভো, ডোয়েইন প্রিটোরিয়াস, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+