IPL 2022: আইপিএলে নতুন অধিনায়কের নাম ঘোষণা আরসিবি-র, বিরাটের স্থলাভিষিক্ত ধোনির ভরসার প্রোটিয়া তারকা

প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে ফাফ দু প্লেসির নাম ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত বছর আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগেই বিরাট কোহলি আরসিবি-র নেতৃত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু যেহেতু পুরো আইপিএলেই দু প্লেসি খেলতে পারবেন, সে কারণে তাঁকেই অধিনায়ক হিসেবে বেছে নিল আরসিবি।

নেতৃত্বে ফাফ

গত মাসে আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টেক্কা দিয়ে দু প্লেসিকে ৭ কোটি টাকার বিনিময়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, দু প্লেসিকে অধিনায়ক করার জন্যই তাঁকে পেতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সহ ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দিলেও এবারই প্রথম কোনও আইপিএল দলের অধিনায়ক হলেন। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ওপেনার ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়েও আইপিএলে খেলেছেন।

উচ্ছ্বসিত বিরাট

ফাফ অধিনায়ক হওয়ায় উচ্ছ্বসিত বিরাট কোহলি। তিনি বলেন, এটা ভেবে বেশি ভালো লাগছে যে নেতৃত্বের ব্যাটন আমার এক বন্ধুর হাতেই যাচ্ছে, যাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আশা করি, আগামী মরশুমে নতুন এনার্জি নিয়ে আমরা ভালোই খেলব। ফাফ-সহ সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছি। ম্যাক্সওয়েলের সঙ্গে দীনেশ কার্তিকের নামও পরবর্তী আরসিবি অধিনায়ক হিসেবে জল্পনায় ছিল। তবে বেছে নেওয়া হলো দু প্লেসিকে। আরসিবি দু প্লেসি, বিরাট, ম্যাক্সওয়েল, কার্তিক ও ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসনকে রেখে একটি সেন্ট্রাল লিডারশিপ গ্রুপও তৈরি করছে। আইপিএলে একবারও খেতাব জিততে পারেনি আরসিবি। তারকাখচিত দল নিয়েও অনেকবারই মুখ থুবড়ে পড়ে হতাশ করেছে সমর্থকদের। তবে এবার নতুনভাবে ঝাঁপাতে চাইছে বেঙ্গালুরু।

কোথায় এগিয়ে গেলেন?

কোথায় এগিয়ে গেলেন?

দক্ষিণ আফ্রিকার একঝাঁক ক্রিকেটার বাংলাদেশ সিরিজের জন্য আইপিএলের প্রথম থেকে খেলতে পারবেন না। দু প্লেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ায় সেই সমস্যা নেই। দু প্লেসি গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন। ১৬ ম্যাচে করেছিলেন ৬৩৩ রান। সর্বাধিক অপরাজিত ৯৫, গড় ৪৫.২১, স্ট্রাইক রেট ১৩৮.২০। ৬টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সিএসকের ঋতুরাজ গায়কোয়াড় দু প্লেসির চেয়ে মাত্র ২ রান বেশি করে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন।

আইপিএলে সফল

আইপিএলে সফল

২০২০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস ব্যর্থ হলেও দু প্লেসি ১৩ ম্যাচে ৪৪৯ রান করেছিলেন, সর্বাধিক অপরাজিত ৮৭। ব্যাটিং গড় ছিল ৪০.৮১, স্ট্রাইক রেট ১৪০.৭৫। সবমিলিয়ে আইপিএলে ১০০টি ম্যাচ খেলেছেন। ৯ বার অপরাজিত থেকে ২৯৩৫ রান করেছেন, চারটি অর্ধশতরান, সর্বাধিক ৯৬। গড় ৩৪.৯৪, স্ট্রাইক রেট ১৩১.০৮। তিনবারের ফাইনালিস্ট আরসিবি ২৭ মার্চ মুম্বইয়ে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+