আজ ৮৯ রান করলেই আইপিএলের এলিট ক্লাবের প্রথম সদস্য হবেন বিরাট
আজ ৮৯ রান করলেই আইপিএলের এলিট ক্লাবের প্রথম সদস্য হবেন বিরাট
আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রান আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তেমনটা হলে আইপিএলের এলিট ক্লাবের একক সদস্য হবেন আরসিবি অধিনায়ক।

আইপিএলে বিরাট কোহলির রান
আইপিএলে এখনও পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫৯১১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে পাঁচটি শতরান ও ৩৯টি অর্ধশতরান করেছেন বিরাট। আইপিএলে এত সংখ্যক রান অন্য কোনও ব্যাটসম্যানের ঝুলিতে নেই।

৮৯ রান দূরে রেকর্ড
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকে ম্যাচে বিরাট কোহলির থেকে ঝড়ো ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা। আজ আর ৮৯ রান করলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক অনন্য নজির গড়বেন আরসিবি অধিনায়ক। ৬ হাজার রানের ক্লাবের একক সদস্য হবেন বিরাট।

রায়না, রোহিত, শিখরে সামনেও সুযোগ
আইপিএল রানের নিরিখে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে সুরেশ রায়না (৫৪২২), রোহিত শর্মা (৫২৯২) এবং শিখর ধাওয়ান (৫২৮২)। চলতি টুর্নামেন্টে ৬ হাজারের ঘরে প্রবেশ করতে পারেন যথাক্রমে সিএসকে, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের তিন দুঁদে ব্যাটসম্যান।

চতুর্থ স্থানে ওয়ার্নার
আইপিএল রানের নিরিখে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৪৩টি ম্যাচ খেলে ৫২৫৭ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। আজকের ম্যাচে ৩৬ রান করলেই আইপিএলে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে টপকে ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে উঠে আসবেন অস্ট্রেলিয় তারকা।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications