Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অ্যান্ড্রু টাই দেশে ফেরার পর করোনা ভীতিতে আইপিএল ছাড়লেন আরসিবি-র দুই বিদেশি

রাজস্থান রয়্যালস গভীর সঙ্কটে পড়তে চলেছে একের পর এক বিদেশিকে হারিয়ে। বেন স্টোকস ও জোফ্রা আর্চার চোটের কারণে নেই এবারের আইপিএলে। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তিতে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন লিয়াম লিভিংস্টোনও। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই। এবারের আইপিএলে তিনি একটি ম্যাচেও সুযোগ পাননি। ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।

অ্যান্ড্রু টাই দেশে ফেরার পর করোনা ভীতিতে আইপিএল ছাড়তে চান অনেক বিদেশি

টাই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরলেও জানা গিয়েছে, ভারতে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়েই দেশে ফিরে গিয়েছেন তিনি।

গতকালই জানা গিয়েছিল আরও দুই অস্ট্রেলীয় ক্রিকেটার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সকালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জানিয়ে দিয়েছে, আইপিএল না খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।

বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিদের তরফে বারবার ক্রিকেটারদের আশ্বস্ত করা হচ্ছে, দর্শকশূন্য স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল হচ্ছে। ফলে চিন্তার কিছুই নেই। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখার বার্তা দলগুলি যেমন দিচ্ছে তেমনই খেলার মধ্যেও সেই বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন সময়। সকলের সতর্কতাতেই যে করোনাকে জয় করা সম্ভব তা বলা হচ্ছে বারবার। করোনাকে জয় করে এসে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে অক্ষর প্যাটেল যেমন সফল হয়েছেন, তেমনই দেবদত্ত পাড়িক্কাল শতরান করেছেন, দলকে ভরসা দিচ্ছেন।

 করোনা ভীতিতে আইপিএল ছাড়তে চান অনেক বিদেশি

(ছবি- বিসিসিআই/আইপিএল)

কিন্তু এ সবেও ভীতি কাটছে না বিদেশি ক্রিকেটারদের। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং বলেছেন, ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক! অস্ট্রেলীয়রা আরও বেশি করে দেশে ফিরতে চাইছেন এই কারণে যে, সে দেশে কোয়ারান্টিন সংক্রান্ত নিয়ম আরও কঠোর হচ্ছে। তার আগেই তাঁরা দেশে ফিরতে চাইছেন। এর সত্যতা স্বীকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ডেভিড হাসি। তিনি বলেছেন, অনেক অজি ক্রিকেটারই দেশে ফেরার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছেন। ইংল্যান্ডেও ইতিমধ্যেই রেড লিস্টে ঢুকে পড়েছে ভারত।

করোনা ভীতিতে আইপিএল ছাড়তে চান অনেক বিদেশি

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুমিছিল বেড়ে চললেও আইপিএল চালানোয় অনেকেই বিসিসিআইয়ের সমালোচনা করছেন। তবে সফল আইপিএল আয়োজন করে টি ২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় বিসিসিআই। কিন্তু অস্ট্রেলিয়ার টাই, জাম্পা, রিচার্ডসনের মতো অন্য ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার পথে হাঁটলে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে আইপিএলের ক্ষেত্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+