Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নেমে এলিট ক্লাবে প্রবেশ পন্থের, কী বলছে পরিসংখ্যান

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নেমে এলিট তালিকায় প্রবেশ পন্থের, কী বলছে পরিসংখ্যান

আইপিএলে প্রথম বার অধিনায়কত্ব করতে নেমেছেন ঋষভ পন্থ। তাও আবার দুঁদে এমএস ধোনির শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। চোটগ্রস্ত শ্রেয়স আইয়ারের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে প্রথমবার অধিনায়ক হিসেবে নেমে এক এলিট ক্লাবে প্রবেশ করেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। যে ক্লাবে আগে থেকে বসে রয়েছেন রথী-মহারথীরা।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নেমে এলিট ক্লাবে প্রবেশ পন্থের, কী বলছে পরিসংখ্যান

মাত্র ২৩ বছর বয়সে আইপিএলের অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। টুর্নামেন্টের কনিষ্ঠতম নেতাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মাত্র ২২ বছর বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি। তিনি তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। তাঁর পর একই তালিকায় জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ, সুরেশ রায়না এবং শ্রেয়স আইয়ার।

শনিবার আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস করতে নেমে টুর্নামেন্টের কনিষ্ঠতম অধিনায়কদের তালিকার পঞ্চম স্থানে উঠে পড়েছেন ঋষভ পন্থ। জীবনের মোড় ঘোরানো এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির তরুণ অধিনায়ক। যা সঠিক বলেই প্রমাণিত হয়।

আইপিএলে এখনও পর্যন্ত ৬৯টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তাঁর ব্যাট থেকে এসেছে ২০৭৯ রান। আইপিএলে একটি শতরান ও ১২টি অর্ধশতরানের মালিক তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টুর্নামেন্টে ঋষভের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২৮। উইকেটের পিছনে দাঁড়িয়ে মোট ৫৭ জন ব্যাটসম্যানকে আউট করেছেন তরুণ ক্রিকেটার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+