চেন্নাই সুপার কিংসকে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ধোনি, জেনে নিন চেন্নাই ও রাজস্থানের প্রথম একাদশ
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। সিএসকে-কে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান। দুই দলের প্রথম একাদশই অপরিবর্তিত।

ছবি- বিসিসিআই/আইপিএল
নিজেদের আগের ম্যাচ দুই দলই জিতেছে। চেন্নাই সুপার কিংস জার্সিতে ২০০তম ম্যাচে জয় পাওয়া ধোনি আবার রাজস্থানের বিরুদ্ধে সিএসকে-কে ২০০তম ম্যাচে নেতৃত্ব দেবেন। গত বছর আইপিএলের শেষ দুটি দল ছিল চেন্নাই ও রাজস্থান। এবার যেভাবে দুই দলই শুরু করেছে তাতে তেমন কিছু হওয়ার আশঙ্কা নেই। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে ২৩ বার। ১৪টি ম্যাচ সিএসকে জিতেছে, রাজস্থান রয়্যালস জিতেছে ৯টি ম্যাচ। নির্বাসন কাটিয়ে ফেরার পর ২০১৮ সালে পারস্পরিক সাক্ষাতে চেন্নাই ও রাজস্থান একটি করে ম্যাচ জিতেছিল। ২০১৯ সালে দুটি ম্যাচই জেতে চেন্নাই। গত বছরের আইপিএলে আবার পারস্পরিক সাক্ষাতে দুটি ম্যাচেই জিতেছিল রাজস্থান রয়্যালস। প্রথমটি ১৬ রানে, দ্বিতীয়টি ৭ উইকেটে। ফলে এবার ধোনির দলের কাছে আজ বদলার ম্যাচ।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications