Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Highlights : আত্মবিশ্বাসী দিল্লির মুখোমুখি আগ্রাসী রাজস্থান, মরিসের ব্যাটে জয় হাসিল সঞ্জু শিবিরের

IPL Highlights : আত্মবিশ্বাসী দিল্লির মুখোমুখি আগ্রাসী রাজস্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই আবহে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা এই দল আজ ফের মাঠে নামছে। প্রতিপক্ষ আগ্রাসী রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন নেতৃত্বাধীন যে দল এক চুলের জন্য পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল। বিফলে গিয়েছিল অধিনায়কের লড়াকু শতরান। সেই হার থেকে শিক্ষা নিয়ে আজ কোনও ভুল করতে রাজি নয় রাজস্থান। তাই দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই ধরে নেওয়া যায়। ম্যাচে বিভিন্ন মুহুর্তের আপডেট জানতে নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলার পোর্টালে।

IPL Highlights : আত্মবিশ্বাসী দিল্লির মুখোমুখি আগ্রাসী রাজস্থান, মরিসের ব্যাটে জয় হাসিল সঞ্জু শিবিরের

Apr 15, 2021, 11:25 pm IST

ডেভিড মিলারের দুর্দান্ত ৬২ ও ক্রিস মরিসের ঝড়ো ৩৬-এর সৌজন্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস।
Apr 15, 2021, 10:08 pm IST

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে রাজস্থান রয়্যালস। ব্যর্থ হলেন অধিনায়ক সঞ্জু স্যামসন।
Apr 15, 2021, 9:18 pm IST

২০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান।
Apr 15, 2021, 8:43 pm IST

৫১ রানের লড়াকু ইনিংস খেলে রান আউট হয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ।
Apr 15, 2021, 8:13 pm IST

৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তুলল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে রয়েছেন ললিত যাদব।
Apr 15, 2021, 8:11 pm IST

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন দিল্লি ক্যাপিটালস। একে একে সাজঘরে ফিরে গেলেন পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, মার্কাস স্টইনিস।
Apr 15, 2021, 7:43 pm IST

দ্রুত ফিরে গেলেন পৃথ্বী শ। মাত্র ২ রান করলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার।
Apr 15, 2021, 7:22 pm IST

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক ও অধিনায়ক), মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, ললিত যাদব, রবিচন্দ্রণ অশ্বিন, টম কারান, কাগিসো রাবাডা, আবেশ খান।
Apr 15, 2021, 7:20 pm IST

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ : মনন ভোরা, জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, এম রহমান।
Apr 15, 2021, 7:06 pm IST

দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ ললিত যাদবের অভিষেক। শিমরোন হেটমায়ারের পরিবর্তে খেলছেন কাগিসো রাবাডা।
Apr 15, 2021, 7:04 pm IST

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের।
Apr 15, 2021, 5:14 pm IST

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর কিছু সময় পর শুরু হবে ম্যাচ। পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে।
Apr 15, 2021, 5:07 pm IST

আইপিএলে দুই দলের মুখোমুখি সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অমিত মিশ্র (২০)। রাজস্থান রয়্যালসের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রেয়স গোপাল (৬)।
Apr 15, 2021, 5:05 pm IST

আইপিএলে দুই দলের মুখোমুখি সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন ঋষভ পন্থ (২২৫)। রাজস্থান রয়্যালসের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি রান রয়েছে সঞ্জু স্যামসনের (১৬০)।
Apr 15, 2021, 5:00 pm IST

এখনও পর্যন্ত আইপিএলে ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার করে জিতেছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+