Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Highlights : ব্যাকফুটে থাকা কেকেআর বনাম নব উদ্যোমী পাঞ্জাব, ৫ উইকেটে ম্যাত জিতল মর্গ্যান শিবির

IPL Highlights : ব্যাকফুটে থাকা কেকেআর বনাম নব উদ্যোমী পাঞ্জাব, আহমেদাবাদে প্রথম ম্যাচ ঘিরে আগ্রহ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে থাকা কেকেআরের কাছে আজকের ম্যাচ মাস্ট উইন গোছের। অন্যদিকে আইপিএল তালিকার পঞ্চম স্থানে অবস্থান করা পাঞ্জাবের কাছে প্রথম চারে পৌঁছে যাওয়ার হাতছানি। সবমিলিয়ে আজকের ম্যাচ যে তুল্যমূল্য হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচে সব মুহুর্তের খবর জেনে নিন এক ক্লিকে।

IPL Highlights : ব্যাকফুটে থাকা কেকেআর বনাম নব উদ্যোমী পাঞ্জাব, ৫ উইকেটে ম্যাত জিতল মর্গ্যান শিবির

Apr 26, 2021, 11:09 pm IST

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার পঞ্চম স্থানে উঠে এল কেকেআর।
Apr 26, 2021, 11:08 pm IST

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারাল কেকেআর। ৪০ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান।
Apr 26, 2021, 10:52 pm IST

৯ বলে ১০ রান করে রান আউট হয়ে কেকেআরের ওপর চাপ বাড়ালেন আন্দ্রে রাসেল।
Apr 26, 2021, 10:50 pm IST

১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৮/৪।
Apr 26, 2021, 10:33 pm IST

৩২ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হলেন রাহুল ত্রিপাঠী।
Apr 26, 2021, 10:26 pm IST

দুর্দান্ত ছন্দে ব্যাট চালাচ্ছেন কেকেআরের রাহুল ত্রিপাঠী।
Apr 26, 2021, 10:23 pm IST

ইয়ন মর্গ্যান ও রাহুল ত্রিপাঠীর মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৬৮/৩।
Apr 26, 2021, 10:13 pm IST

ধীরে ব্যাট খুলছেন কেকেআরের ইয়ন মর্গ্যান ও রাহুল ত্রিপাঠী। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রান পূর্ণ হল নাইটদের।
Apr 26, 2021, 10:12 pm IST

৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৪৬/৩।
Apr 26, 2021, 9:56 pm IST

মহম্মদ শামির দ্বিতীয় ওভারে একটি ছক্কা ও চার হাঁকিয়ে কেকেআরের ওপর থেকে চাপ কিছুটা সরালেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
Apr 26, 2021, 9:49 pm IST

অর্শদীপ সিংয়ের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে সুনীল নারিনকে (০) ফেরালেন রবি বিষ্ণোই।
Apr 26, 2021, 9:41 pm IST

জবাবে গিলের (৯) উইকেট নিলেন অভিজ্ঞ ভারতীয় বোলার।
Apr 26, 2021, 9:40 pm IST

মহম্মদ শামির বলে চার মারলেন শুভমান গিল।
Apr 26, 2021, 9:35 pm IST

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল কেকেআর। আউট হলেন নীতীশ রানা (০)।
Apr 26, 2021, 9:19 pm IST

২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তুলল পাঞ্জাব। কেকেআরের হয়ে ৩ উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২টি করে উইকেট নিলেন প্যাট কামিন্স ও সুনীল নারিন।
Apr 26, 2021, 9:15 pm IST

১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলেন ক্রিস জর্ডন।
Apr 26, 2021, 9:01 pm IST

৯৫ রানে সপ্তম উইকেট হারাল পাঞ্জাব। প্রসিদ্ধ কৃষ্ণের বলে ১৩ রান করে আউট হলেন শাহরুখ খান।
Apr 26, 2021, 8:45 pm IST

নিকোলাস পুরানকে (১৯) বোল্ড করে পাঞ্জাবকে বড় বিপদের মুখে ঠেলে দিলেন কলকাতার বরুণ চক্রবর্তী। ৭৯ রানে ৬ উইকেট হারাল কেএল রাহুল শিবির।
Apr 26, 2021, 8:40 pm IST

চালিয়ে খেলছেন নিকোলাস পুরান। অন্যদিকে মোয়েসেস হেনরিকসকে (২) আউট করে পাঞ্জাবকে আবারও ধাক্কা দিলেন কেকেআরের সুনীল নারিন। ৭৫ রানে ৫ উইকেট হারাল কেএল রাহুল শিবির।
Apr 26, 2021, 8:32 pm IST

সুনীল নারিনের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে মায়াঙ্ক আগরওয়ালকে (৩১) সাজঘরে ফেরালেন কেকেআরের রাহুল ত্রিপাঠী।
Apr 26, 2021, 8:24 pm IST

১০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৫৬/৩।
Apr 26, 2021, 8:13 pm IST

৮ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৪৩/৩।
Apr 26, 2021, 8:12 pm IST

দীপক হুডার (১) রুপে তৃতীয় উইকেট হারাল পাঞ্জাব। এবার উইকেট পেলেন কেকেআরের প্রসিদ্ধ কৃষ্ণ।
Apr 26, 2021, 8:07 pm IST

৭ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৪১/২।
Apr 26, 2021, 8:04 pm IST

কেএল রাহুলের পর ক্রিস গেইলের উইকেট হারিয়ে চাপে পাঞ্জাব কিংস। ইউনিভার্স বসের উইকেট নিলেন কেকেআরের শিবম মাভি।
Apr 26, 2021, 7:58 pm IST

২০ বলে ১৯ রান করে আউট হলেন কেএল রাহুল। উইকেট নিলেন প্যাট কামিন্স।
Apr 26, 2021, 7:55 pm IST

৫ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ২৯/০। রান চেক দিলেন কেকেআরের প্রসিদ্ধ কৃষ্ণ।
Apr 26, 2021, 7:50 pm IST

চার ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর ২৭। প্রথম উইকেটের খোঁজে কেকেআর।
Apr 26, 2021, 7:40 pm IST

২ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪/০।
Apr 26, 2021, 7:36 pm IST

প্রথম ওভার শেষে পাঞ্জাবের স্কোর কোনও উইকেট না হারিয়ে ২।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+