চেন্নাই থেকে মুম্বই পাড়ি কেকেআরের, নাইটদের প্রথম একাদশে বদল, নারিনকে খেলানোর ইঙ্গিত
চেন্নাই-পর্ব শেষ। এবার আইপিএলে নিজেদের পরবর্তী দুটি ম্যাচ খেলতে মুম্বই পাড়ি কলকাতা নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে যেভাবে দল হেরেছে তাতে ইয়ন মর্গ্যানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যদিও এখনই দলের খেলায় খুব একটা উদ্বিগ্ন নন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তবে প্রথম একাদশে রদবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি।

মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলবে। ২১ এপ্রিল ধোনিবাহিনীর সঙ্গে কেকেআরের ম্যাচ। এরপর ২৪ তারিখ রাজস্থান রয়্যালস ম্যাচ। এই ম্যাচগুলি থেকে পুরো পয়েন্ট ঘরে তোলার লক্ষ্য নিয়ে এদিনই চেন্নাই থেকে মুম্বই গেল কেকেআর। মুম্বইয়ে নাইটরা আইপিএলের আগে শিবিরও করেছে। সিএসকে ম্যাচেই দলের প্রথম একাদশে রদবদলের ইঙ্গিত দিয়েছেন নাইট কোচ।
📸 On our way to Mumbai, where our next 2⃣ challenges await ✈️@prasidh43 @imkuldeep18 @harbhajan_singh @Sah75official #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/iDO7ViOzil
— KolkataKnightRiders (@KKRiders) April 19, 2021
নাইটদের প্রথম একাদশে শাকিব আল হাসানের জায়গায় আসতে চলেছেন মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। ওপেন করতে নেমেও তিনি অনেক ম্যাচে কার্যকরী ভূমিকা নিয়েছেন। শাকিব আল হাসান এবারের আইপিএলে ব্যর্থ। সানরাইজার্সের বিরুদ্ধে ৩ রান করেন, বল হাতে ৩৪ রান খরচ করে একটি উইকেট পান। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৯ রান করেন এবং ২৩ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন। গতকালের ম্যাচে যেখানে দ্রুত রান তোলার দরকার ছিল সেখানে ২৫ বলে ২৬ রান করেন। এর আগে আরসিবি ব্যাটসম্যানেরা তাঁর বিরুদ্ধে দুই ওভারে ২৪ রান তোলেন। ম্যাকালাম বলেন, প্রথম দুটি ম্যাচে নারিন ফিট ছিলেন না। আরসিবি ম্যাচে খেলার পরিস্থিতিতে থাকলেও শাকিবের কেকেআরের হয়ে ভালো খেলা,ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে নারিনকে খেলানো হয়নি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
দলের খেলায় মোটের উপর খুশি ম্যাকালাম বলেন, ম্যাচের ফল আমাদের পক্ষে না গেলেও তিনটি ম্যাচেই ক্রিকেটাররা ভালো খেলেছেন। মুম্বইয়ে উইকেট চেন্নাইয়ের চেয়ে আলাদা। ফলে দলে নতুন কয়েকজন সুযোগ পাবেন। চেন্নাই ম্যাচের দলে একটা বা দুটো পরিবর্তন করা হবে। কিছু খামতি পূরণ করে ফেললে এবারের আইপিএলে আমাদের ভালো ফলের সম্ভাবনা রয়েছে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
বরুণ চক্রবর্তী প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেওয়ার পর তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া নিয়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মর্গ্যান। যদিও তাঁর কথার রেশ ধরেই অধিনায়কের পাশে দাঁড়িয়ে ম্যাকালাম বলেন, আমরা এবি ডি ভিলিয়ার্সের কথা ভেবেই বরুণকে রেখে দিতে চেয়েছিলাম। এটা মনে হতেই পারে সদ্য নামা ম্যাক্সওয়েলের বিরুদ্ধে আরেকটা ওভার বরুণকে দিয়ে করানো যেত। কিন্তু এই সিদ্ধান্তের জন্যই আমরা হারিনি। বরং আত্মবিশ্বাসী আরসিবি-র বিরুদ্ধে আরও কয়েকটা জায়গায় আমাদের খামতির কারণেই এই পরাজয়।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications