IPL 2021 : ভয়ে প্রতিবন্ধী হয়েছিল কেকেআর, হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের স্বীকারোক্তি
আইপিএলের প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
আর কয়েক দিনের মধ্যেই চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। এই অংশে কলকাতা নাইট রাইডার্সের উত্থান দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। কারণ টুর্নামেন্টের প্রথম পর্বে শাহরুখ খানের দল যে পারফরম্যান্স করেছিল, তাকে ব্যর্থতা ছাড়া আর কী-ই বা বলা যায়। এবার সেটা নিয়েই মুখ খুললেন কেকেরের হেড কোচ তথা প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। ঠিক কী বলেছেন তিনি, জেনে নিন।

কী বললেন ম্যাকালাম
ভারতে শুরু হওয়া চলতি বছরের আইপিএলের প্রথম পর্ব করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে প্রথম পর্বের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এই সময়ে দলের ক্রিকেটাররা যে নিজেদের ওজন অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি, তা স্বীকার করে তিনি এর কারণ ব্যাখ্যা করেছেন। কোনও রাখঢাক না করেই ম্যাকালাম, দলের ক্রিকেটারদের মনে ব্যর্থতার ভয় বাসা বেঁধেছিল। কেকেআর কোচের কথায়, তাঁর দলের ক্রিকেটাররা কেমন এবং তাঁরা কেমন পারফরম্যান্স করতে পারেন, তা জানেন সবাই। সেই প্রত্যাশার চাপই দলের ক্রিকেটারদের মনে অন্য আতঙ্ক তৈরি করেছিল,যা দলকে প্রতিবন্ধী বানিয়েছিল বলে মনে করেন ম্যাকালাম।

সেরাটা বের করতে হবে
আইপিএল ২০২১-র প্রথম পর্বের ব্যর্থতা ভুলে দ্বিতীয় পর্বে দলের ক্রিকেটাররা সেরাটা দেবে বলে আশা করেছেন কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর কথায়, এখনও তাঁর দলের জন্য প্লে-অফে পৌঁছনোর রাস্তা খোলা রয়েছে। কঠিন চ্যালেঞ্জ সামলে দল হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়ে লড়াই করাই তাঁর দলের মূল লক্ষ্য বলেও জানিয়েছেন কেকেআরের হেড কোচ। তাঁর আশা, প্রথম পর্বে তিনি দলের থেকে কী চেয়েছিলেন, তা ক্রিকেট প্রেমীরা নিশ্চয় বুঝেছেন। কেকেআরের সাফল্যের দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন হেড কোচ। কে কী বলল আর ভাবলো, তাতে আমল না দিয়ে কেকেআর চেষ্টা অব্যাহত থাকবে বলে বক্তব্য ম্যাকালামের।

কেকেআরের পারফরম্যান্স
ভারতে হওয়া আইপিএলের প্রথম পর্বে ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সাতটি ম্যাচের মাত্র দুটি জিততে সক্ষম হয়েছে ইয়ন মর্গ্যানের দল। আট দলের আইপিএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কেকেআর। প্লে-অফে পৌঁছতে লিগ পর্বে নিজেদের অবশিষ্ট সাত ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি জিততেই হবে ব্রেন্ডন ম্যাকালামের দলকে।

২০ সেপ্টেম্বর শুরু অভিযান
আগামী ২০ সেপ্টেম্বর আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মোকাবিলায় নামছে শাহরুখ খানের দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications