Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন ঋষভ পন্থ। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেন দিল্লি অধিনায়ক।

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের

এই ম্যাচের আগে পর্যন্ত পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও রেন রান রেটে ঋষভ পন্থ শিবিরের এক ধাপ পিছিয়ে রয়েছে আরসিবি। আজকের মোকাবিলা যে দল জিতবে, তারা লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাবে। ফলে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা যায়।

সিএসকে-র বিরুদ্ধে বিশ্রী হারকে অতীত বানিয়ে হাই ভোল্টেজ ম্যাচের প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। ড্যানি ক্রিস্টিয়ান ও নভদীপ সাইনির পরিবর্তে আজ খেলছেন যথাক্রমে ড্যানিয়েল স্যামস ও রজত পতিদার। অন্যদিক গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সুপার ওভারে হারানো দিল্লি ক্যাপিটালস রবিচন্দ্রণ অশ্বিনকে পাচ্ছে না। পরিবর্তে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলছেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ : দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্য়ানিয়েল স্যামস, রজত পতিদার, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, আবেশ খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+