আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে কেকেআরের আদর্শ একাদশ কেমন হতে পারে! বাদ পড়া উচিত কাদের?
আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে কেকেআরের আদর্শ একাদশ কেমন হতে পারে! বাদ পড়া উচিত কাদের?
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আট উইকেটে হার যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে, তা বলাই যায়। আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ওই ম্যাচে কেকেআর শিবিরে দল নিয়ে পরীক্ষা-নীরিক্ষা যে পুরোপুরি জলে গিয়েছে, তা পরিষ্কার। ফলে পরের ম্যাচে যে ইয়ন মর্গ্যানের দলে বেশকিছু পরিবর্তন চোখে পড়তে পারে, তা বলাই বাহুল্য। কী হতে পারের কেকেআরের আদর্শ একাদশ।

পরের ম্যাচে প্রতিপক্ষ কারা
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে কেকেআর। ২৪ অক্টোবর অর্থাৎ শনিবার হবে এই ম্যাচ।

নারিনকে দলে ফেরানো দরকার
সুনীল নারিন সুস্থ থাকা সত্ত্বেও আরসিবি-র বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে বাইরে রেখেই দল নির্বাচন করে কেকেআর। পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টনকে দিয়ে মিডল অর্ডারে ব্যাট করানোর যে কোনও মানেই হয় না, তা মেনে নিচ্ছেন কেকেআর প্রেমীরা। দিল্লির বিরুদ্ধে শাহরুখ খান শিবিরের প্রথম একাদশে যে ক্যারিবিয়ান স্পিনারকে দেখা যাবে, সে ব্যাপারে আর কোনও সন্দেহ নেই।

ওপেনিংয়ে পরিবর্তন প্রয়োজন
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮১ রান করা ছাড়া কেকেআরের হয়ে ওপেন করতে নেমে চলতি আইপিএলে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি। অন্যদিকে শুভমান গিলের ব্যাট থেকে বেশকিছু রান এলেও, পাওয়ার প্লে-তে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই অবস্থায় পরের ম্যাচে কেকেআরের ওপেনিং স্থানে পরিবর্তন আশা করাই যায়। দিল্লির বিরুদ্ধে হয়তো রাহুল ত্রিপাঠীর পরিবর্তে সুনীল নারিনকে ওপেন করতে দেখা যেতে পারে। সেক্ষেত্র মিডল অর্ডারে খেলবেন শুভমান গিল। আবার উল্টোটাও হতে পারে।

নীতীশ রানাকে প্রয়োজন কী!
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরের ম্যাচে কেকেআরের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন বাঁ-হাতি নীতীশ রানা। পরিবর্তে নিখিল নায়েক বা রিঙ্কু সিং-কে খেলাতে পারে ইয়ন মর্গ্যান শিবির। সেক্ষেত্রে ওপেন থেকে সরিয়ে শুভমান গিলকে তিন নম্বরে ব্যাট করার দায়িত্ব দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

আদর্শ একাদশ কী হতে পারে
রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, শুভমান গিল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নিখিল নায়েক বা রিঙ্কু সিং, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications