আইপিএল ২০২০ : বিরাট-ওয়ার্নারের লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কোন ব্যাটসম্যান

আইপিএল ২০২০ : বিরাট-ওয়ার্নারের লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কোন ব্যাটসম্যান

আইপিএল ২০২০-এর তৃতীয় ম্যাচে বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট দুনিয়া। বিশ্বের অন্যতম দুই সেরা ব্যাটসম্যানের মোকাবিলা জমজমাট হবে বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে আইপিএলে বিরাট ও ওয়ার্নারের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। এক্ষেত্রেও দুই ক্রিকেটারের লড়াই যে হাড্ডাহাড্ডি, তা আর বলার অপেক্ষা রাখে না। দুই ব্যাটসম্যানের কাছেই আইপিএল যে কার্যত চারণভূমি, তা বলা যায়।

কে বেশি দামী

কে বেশি দামী

আইপিএল ২০২০-এর অধিনায়ক বিরাট কোহলিকে ১৭ কোটি টাকা দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার পাচ্ছেন সাড়ে ১২ কোটি টাকা।

রানে এগিয়ে কোন ব্যাটসম্যান

রানে এগিয়ে কোন ব্যাটসম্যান

আইপিএলে এখনও পর্যন্ত ১৭৭টি ম্যাচ খেলে ৫৪১২ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টে তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। অন্যদিকে হায়দরাবাদের অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার আইপিএলে ১২৬টি ম্যাচ খেলে ৪৭০৬ রান করেছেন। তিনি টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

দুই ব্যাটসম্যানের শতরান ও অর্ধ-শতরান সংখ্যা

দুই ব্যাটসম্যানের শতরান ও অর্ধ-শতরান সংখ্যা

আইপিএল ৫ শতরান রয়েছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির। অন্যদিকে এসআরএইচ নেতা ডেভিড ওয়ার্নারের ঝুলিতে রয়েছে ৪টি শতরান। টুর্নামেন্টে ৩৬টি অর্ধ-শতরান এসেছে কোহলির ব্যাট থেকে। ওয়ার্নারের কাছে রয়েছে ৪৪টি অর্ধ-শতরান।

কমলা টুপির মালিক

কমলা টুপির মালিক

এই বিভাগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টেক্কা দিয়েছেন অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০১৯, ২০১৭ ও ২০১৫ সালে কমলা টুপি জেতেন তিনি। ২০১৬ সালে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+