আইপিএল ২০২০ : আজ কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে চেন্নাই ও মুম্বই
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে মরিয়া দুই দলই।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে মরিয়া দুই দলই। অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে চেন্নাই ও মুম্বই, তা দেখে নেওয়া যাক। যে ক্রিকেটাররা চলতি আইপিএলে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছেন, তাঁদের তালিকা দেখে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান
চেন্নাই সুপার কিংসের জার্সিতে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ফ্যাফ ডু প্লেসিস। ১০ ম্যাচ খেলে ৩৭৫ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। ২৮৫ রান করা শেন ওয়াটসন সিএসকে-র দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আইপিএলে সবচেয়ে বেশি ৩২২ রান করেছেন ওপেনার তথা উইকেটরক্ষক কুইন্টন ডি কক। দ্বিতীয় স্থানে থাকা অধিনায়ক রোহিত শর্মা ২৬০ রান করেছেন।

সবচেয়ে বেশি উইকেট
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন বুমবুম। ১২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও পর্যন্ত চলতি আইপিএলে সবচেয়ে বেশি ১০ উইকেট নিয়েছেন ফাস্ট বোলার দীপক চাহার ও স্যাম কারান। ৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পেসার শার্দুল ঠাকুর।

এক ইনিংসে সর্বাধিক রান
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক ম্যাচে সর্বাধিক ৯৯ রান করেছেন ইশান কিষাণ। সিএসকে-র হয়ে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ফ্যাফ ডু প্লেসিস।

সেরা বোলিং স্পেল
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২০ রান করে ৪ উইকেট নিয়েছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। সেটিই এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্ট ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সেরা বোলিং স্পেল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক ম্যাচে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্যাম কারান।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications