আইপিএল ২০২০: দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি-সানরাইজার্স, দুই দলের এক্স ফ্যাক্টর ক্রিকেটার কারা
আইপিএল ২০২০: দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি-সানরাইজার্স, দুই দলের এক্স ফ্যাক্টর ক্রিকেটার কারা
আবুধাবি আইপিএলে সুপার সান ডের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে মহারণে নামছে দিল্লি ক্যাপিটালস। লিগের লড়াইয়ে দিল্লি দুবারই সানরাইজার্সের বিরুদ্ধে হেরে বসেছে। প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে আবার মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে শ্রেয়সরা। ফলে খাতায় কলমে সানরাইজার্সের বিরুদ্ধে অনেকটাই পিছিয়ে দিল্লি, একনজরে দুই দলের 'এক্স ফ্যাক্টর' কারা জেনে নেওয়া যাক।

জেসন হোল্ডার
মিচেল মার্সের পরিবর্ত হিসেবে দলে এলেও সুযোগ মিলছিল না। পরবর্তী সময়ে সুযোগ পেতেই ব্যাটে-বলে প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন জেসন হোল্ডার। এলিমিনেটরে আরসিবির বিরুদ্ধে ২৫ রান খরচে বিরাট কোহলি, দেবদূত পড়িক্কল ও শিবম দুবের উইকেট নিয়েছেন হোল্ডার। সেই সঙ্গে ব্যাটে কঠিন সময়ে ২০ বলে ২৪ হাঁকিয়ে সানরাইজার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটার মাঠ ছাড়েন।

আইপিএল ২০২০তে সার্বিক পারফর্ম্যান্স
আইপিএল ২০২০তে ৬ ম্যাচে হোল্ডার এখনও পর্যন্ত ব্যাট হাতে ৫৫ রান হাঁকিয়েছেন। সেই সঙ্গে ব্যাটে সংগ্রহ ১৩ উইকেট। হোল্ডারকে খেলোনোর পর আইপিএল ১৩ তে প্রত্যাবর্তনে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে সানরাইজার্স। শেষ চার ম্যাচের মধ্যে লিগ পর্বে, তারা দিল্লি, আরসিবি, মুম্বই ও এলিমিনেটরে আরসিবিকে হারিয়েছে।

সানরাইজার্সের দ্বিতীয় এক্স ফ্যাক্টর রশিদ খান
সানরাইজার্স দলে দ্বিতীয় এক্স ফ্যাক্টর ক্রিকেটার রশিদ খান। আইপিএল ২০২০তে ১৫ ম্যাচ খেলে রশিদ খান ১৯টি উইকেট নিয়েছেন। এবছর ৭ রান খরচে দিল্লির বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে আইপিএল কেরিয়ারের সেরা বোলিং করেছেন রশিদ খান।

দিল্লির এক্স ফ্যাক্টর ক্রিকেটার কে
সানরাইজার্সের যেমন এক্স ফ্যাক্টর ক্রিকেটার জেসন হোল্ডার, তেমনই দিল্লিতে কাগিসো রাবাদা। আইপিএলে ১৫ ম্যাচে প্রোটিয়া ক্রিকেটার এখনও পর্যন্ত ২৫টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় প্লে অফের ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য দিল্লিকে ফাইনালে তুলতে পারেন রাবাদা।












Click it and Unblock the Notifications