আইপিএল ২০২০ : মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ রিপোর্ট ও আবহাওয়া
আইপিএল ২০২০ : মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ রিপোর্ট ও আবহাওয়া
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। হাই-ভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। দুই দলের লড়াই কেমন হবে, তা সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ। দুবাইয়ের আবহাওয়া এবং স্টেডিয়ামের পিচ কেমন হবে, তা জেনে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ
ব্যাটিং ব্যর্থতার জেরে কেকেআরের বিরুদ্ধে ৫৯ রানে গত ম্যাচ হেরে যাওয়া দিল্লি ক্যাপিটালস দলে একটি পরিবর্তন করা হতে পারে। তুষার দেশপান্ডের পরিবর্তে আজ মাঠে নামতে পারেন হর্শল প্যাটেল।
অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ আজ খলিল আহমেদের পরিবর্তে শাহবাজ নাদিমকে খেলাতে পারে বলে খবর।
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, প্রিয়ন গর্গ, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, টি নটরাজন।

দুবাইয়ের আবহাওয়া
আগের মতো গরম দুবাইতে এখন আর নেই। তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আজ রাতের দিকে সেখানকার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পিচ রিপোর্ট
গত তিন ম্যাচের মতো আজও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ মন্থর হবে বলে আভাস দিয়েছেন কিউরেটর। তেমনটা হলে দুই দলের স্পিনাররা সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications