আইপিএল ২০২০ : আরসিবি ও হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে

আইপিএল ২০২০ : আরসিবি ও হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে

আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছে ক্রিকেট বিশ্ব। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মইন আলি, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

পার্থিব প্যাটেলের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন দেশের তরুণ ওপেনার দেবদূত পাড়িক্কল। সেক্ষেত্রে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে এবি ডিভিলিয়ার্সকে।

হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, বিরাট সিং, আব্দুল সামাদ, মিচেল মার্শ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ।

মিচেল মার্শের পরিবর্তে দলে সুযোগ দেওয়া হতে পারে মহম্মদ নবিকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া প্রাক্তন আফগান অধিনায়ক গেম চেঞ্জার হতে পারেন।

কেমন থাকবে পিচ এবং আবহাওয়া

কেমন থাকবে পিচ এবং আবহাওয়া

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছে কিউরেটর। তবে মাটিতে ঘাস থাকায় পেসাররা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। সোমবার দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কোথায় দেখা যাবে ম্যাচ

কোথায় দেখা যাবে ম্যাচ

স্টার নেটওয়ার্কে দেখা যাবে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের সরাসরি সম্প্রচার। হটস্টার + ডিজনিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+