Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে পর্যুদস্ত সিএসকে, পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে পর্যুদস্ত সিএসকে, পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচেও লজ্জাজনক পারফরম্যান্সে ভরাডুবি হল চেন্নাই সুপার কিংসের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পর ১০ উইকেটে হার হজম করে টুর্নামেন্টের প্লে-অফ থেকে ছিটকে গেল এমএস ধোনি শিবির। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩৫ দিন কেটে যাওয়া আইপিএলের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম চারের কোথায় গিয়ে দাঁড়াল মুম্বই

প্রথম চারের কোথায় গিয়ে দাঁড়াল মুম্বই

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয়ের পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করছে রোহিত শর্মা শিবির। দ্বিতীয় দিল্লি ক্যাপিটালসের পুঁজি ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট। রান রেটে সামান্য পিছিয়ে শ্রেয়স আইয়াররা। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্টে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেকেআর।

শেষ চারে এখনও কারা

শেষ চারে এখনও কারা

আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের পুঁজি। তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করা কিংস ইলেভেন পাঞ্জাবও সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্টে অবস্থান করছে। ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

কমলা টুপির লড়াই

কমলা টুপির লড়াই

আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল। ব্যাট হাতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক টুর্নামেন্ট এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫৪০ রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান ৪৬৫ রানের পুঁজি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

বেগুনি টুপির লড়াই

বেগুনি টুপির লড়াই

১০ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+