আইপিএল ২০২০ : সাড়ে ১৫ কোটির ইকোনমি রেট ১৬.৩৩, রেকর্ড বুকে কেকেআরের কামিন্স

আইপিএল ২০২০ : সাড়ে ১৫ কোটির ইকোনমি রেট ১৬.৩৩, রেকর্ড বুকে কেকেআরের কামিন্স

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বেধড়ক প্রহারে বেরিয়ে এল সাড়ে ১৫ কোটির খোলনোলচে। আইপিএল ২০২০-এর অন্যতম দামী ক্রিকেটার তথা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে এমন এক অবাঞ্ছিত রেকর্ড গড়লেন, যা কোনও বোলারের দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। কী এমন করলেন অজি ফাস্ট বোলার, তা জেনে নেওয়া যাক।

সাড়ে ১৫ কোটির ইকোনমি রেট ১৬.৩৩

সাড়ে ১৫ কোটির ইকোনমি রেট ১৬.৩৩

অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার মান রাখতে পারলেন না অজি তারকা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ৩ ওভার বল করে ৪৯ রান দিয়েছেন কামিন্স। ম্যাচে তাঁর ইকোনমি রেট গিয়ে দাঁড়ায় ১৬.৩৩-এ।

যুগ্মভাবে দ্বিতীয় স্থানে কামিন্স

যুগ্মভাবে দ্বিতীয় স্থানে কামিন্স

২০১১ সালের আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে ৫১ রান দিয়েছিলেন কেকেআরের লক্ষ্মীপতি বালাজি। তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন তিনি। ২০১৬ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে ৪৯ রান দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে একক ভাবে অবস্থান করছিলেন জয়দেব উনাদকাট। এবার তাঁর সঙ্গী হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

স্পেল সম্পূর্ণই হল না

স্পেল সম্পূর্ণই হল না

বুধবারের ম্যাচে যেন প্যাট কামিন্সকে টার্গেট করে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরু করেছিলেন রোহিত শর্মা। এরপর সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া অজি ফাস্ট বোলারকে এমনই প্রহার করেন যে, আতঙ্কে কামিন্সের স্পেল শেষই করালেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কামিন্স

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কামিন্স

আইপিএলে এখনও পর্যন্ত ১৭টি উইকেট নেওয়া প্যাট কামিন্স, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্স দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা শুরু করে অন্যান্য নেটিজেনরা অজি ফাস্ট বোলারকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছেন। কথায় কথায় উঠে এসেছে সাড়ে ১৫ কোটির গল্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+