আইপিএল ২০২০ : মুম্বই বনাম বেঙ্গালুরু, দুই দলের শেষ ৫ সাক্ষাতের ফল কার দিকে ঝুঁকে?
আইপিএল ২০২০ : মুম্বই বনাম বেঙ্গালুরু, দুই দলের শেষ ৫ সাক্ষাতের ফল কার ঝুঁকে?
আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা ক্রিকেট প্রেমীদের। শেষ হাসি হাসবে কোন দল, তা তো সময় বলবে। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেষ পাঁচ সাক্ষাতের ফল দেখে নেওয়া যাক।

২০২০ আইপিএলের প্রথম সাক্ষাৎ
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ৫ উইকেট হারিয়ে একই রানে আটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সুপার ওভারে ম্যাচ জিতেছিল বিরাট কোহলি শিবির।

২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ
২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছয় বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৯ আইপিএলের প্রথম সাক্ষাৎ
২০১৯ সালের আইপিএলের প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে পাঁচ উইকেট হারানো আরসিবি ১৮১ রানের বেশি তুলতে পারেনি। ছয় রানে ম্যাচ হেরেছিলেন বিরাট কোহলিরা।

২০১৮ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ
২০১৮ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নির্ধারিত লক্ষ্যের ১৪ রান আগে থেমে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৮ আইপিএলের প্রথম সাক্ষাৎ
২০১৮ সালের আইপিএলের প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।












Click it and Unblock the Notifications