আইপিএল ২০২০: রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থানে মুম্বই, একনজরে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়
রাজস্থানকে ৫৭ রানে হারিয়ে আইপিএল ১৩ পয়ে্ট টেবিলে শীর্ষস্থানে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স
আবুধাবিকে রাজস্থানকে ৫৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে এদিন রাজস্থানকে ১৯৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে স্মিথ-বাটলারদের ১৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট করে মুম্বই। রোহিত শর্মার দল ম্যাচ জিতল ৫৭ রানের ব্যবধানে। ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সূর্যকুমার যাদব। বল হাতে মুম্বইয়ের হয়ে ২০ রানে ৪টি উইকেট জসপ্রীত বুমরাহের।

এই জয়ের ফলে ১৩ তম আইপিএল জয়ের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের। সেই সঙ্গে ৬ ম্যাচের ৪টি তে জিতে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট তালিকায় ২০ ম্যাচ শেষে শীর্ষস্থানে উঠে এলে রোহিত শর্মার দল।
একনজরে পয়েন্ট টেবিল
১) মুম্বই ইন্ডিয়ান্স- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, পয়েন্ট সংগ্রহ ৮
২) দিল্লি ক্যাপিটালস- ৫ ম্যাচে ৪টি জয়, ১টি হারের পর সংগ্রহ ৮ পয়েন্ট
৩) আরসিবি- ৫ ম্যাচে ৩টি জয় ও ২টি হারের পর ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিরাট কোহলির আরসিবি
৪) কেকেআর- ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারের পর ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলকাতা নাইট রাইডার্স
৫) সিএসকে- ৫ ম্যাচে ২টি জয়, ৩ টি হার নিয়ে পাঁচ নম্বরে ধোনির চেন্নাই সুপার কিংস
৬) সানরাইজার্স হায়দরাবাদ- ৫ ম্যাচে ২টি জয়, ৩টি হারের পর নেট রাটে পিছিয়ে থাকায় ৬ নম্বরে ওয়ার্নারের সানরাইজার্স
৭) রাজস্থান রয়্যালস- ৫ ম্য়াচে ২টি জয় ও ৩টি হারের পর রাজস্থান ৭ নম্বরে নেমে এল
৮) কিংস ইলেভেন পাঞ্জাব- ৫ ম্যাচে ১টি জয় ও ৪ ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলে ৮ নম্বরে কিংস ইলেভেন












Click it and Unblock the Notifications