আইপিএল ২০২০ : প্লে-অফের আশা শেষ, মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয় পরাজয় সিএসকে-র!
আইপিএল ২০২০ : প্লে-অফের আশা শেষ, মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয় পরাজয় সিএসকে-র!
আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। হৃদপীণ্ড রোহিত শর্মাকে ছাড়াই ১১৫ রানের লক্ষ্য বিনা উইকেটে পার করে নক আউটে পৌঁছনোর ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইশান কিষাণ ও কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে এমএস ধোনিদের সব পরিকল্পনা ভেস্তে যায়।
অন্যদিকে ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেন এমএস ধোনিরা। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম পাওয়ার প্লে-তে পাঁচ উইকেট হারিয়ে লজ্জাজনক অধ্যায় রচনা করে হলুদ শিবির।

বিশ্রামে রোহিত
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। পরিবর্তে দায়িত্ব সামলানো কাইরন পোলার্ড টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করে জেতাটা সহজ হবে বলে মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

সিএসকে-র ব্যাটিং
অধিনায়ক পোলার্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শারজার ব্যাটিং সহায়ক উইকেটে আগুন ঝরান মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। ম্যাচের প্রথম ওভারেই কোনও রান না করে ট্রেন্ট বোল্টের শিকার হন ঋতুরাজ গায়েকোয়াড়। আম্বাতি রায়ডু (২) ও নায়ারণ জগদীশনকে (০) একই ওভারে ফেরান জসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত ১ রানের স্কোরে বোল্টের বলে আউট হন ইন-ফর্ম ফ্যাফ ডু প্লেসিসও। ৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিএসকে শিবিরকে টেনে তোলার চেষ্টা করেন নেতা মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাও (৭) ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। ১৬ বলে ১৬ রান করে ধোনি আউট হওয়ার পর সিএসকে-র বিপর্যয় নিশ্চিত হয়। হলুদ শিবিরের একমাত্র লড়াই করেন অল-রাউন্ডার স্যাম কারান। চাপের মুখে ৫২ রানের অনবদ্য ইনিংস ইংল্যান্ড অল রাউন্ডার।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। চার ওভার বল করে মাত্র ১৭ রান দেন কিউয়ি ফাস্ট বোলার। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। একটি উইকেট নেন নাথান কুল্টার-নাইল।

মুম্বইয়ের ব্যাটিং
চেন্নাই সুপার কিংসের দেওয়া ১১৫ রানের লক্ষ্য কোনও উইকেট না হারিয়েই পেরিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ৩৭ বলে ৬৮ রানের বিধ্বংসী এবং অপরাজিত ইনিংস খেলেন ইশান কিষাণ। ৩৭ বলে ৪৬ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুইন্টন ডি কক।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications