আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, নাইটদের আদর্শ ব্যাটিং অর্ডার আজ কী হওয়া উচিত
আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, নাইটদের আদর্শ ব্যাটিং অর্ডার আজ কী হওয়া উচিত
আইপিএল ২০২০তে চেন্নাই সুপার কিংসের সামনের আজ নাইট রাইডার্সের কঠিন চ্যালেঞ্জ। একদিকে শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১৮ রানে হেরে বসেছে কলকাতা। অন্যদিকে ১৮১ রানের ওপেনিং পার্টনারশিপ হাঁকিয়ে ১০ উইকেটে দুরন্ত জয় পেয়ে আইপিএল ১৩ তে কামব্যাক চেন্নাইয়ের। ওয়াটসনের ফর্মে ফেরায় আইপিএল ২০২০তে যেন পুনজন্ম চেন্নাইয়ের। এই অবস্থায় নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত একনজরে দেখে নেওয়া যাক।

ওপেনিং কাঁদের জুটি দেখার অপেক্ষা
ওপেনিংয়ে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে আজ নারিনের পরিবর্তে আইপিএলের প্রথমবার খেলতে পারেন টম ব্যান্টন। ধোনির দলের বিরুদ্ধে বড় রান না হাঁকালে জেতা কঠিন। এই পরিস্থিতিতে দীনেশ কার্তিকের হাতের তুরুপের তাস হতে পারেন ব্যান্টন। গিলের সঙ্গে সেক্ষেত্রে নতুন বিদেশি ব্যান্টনই আদর্শ ওপেনিং কম্বিনেশন হতে পারে।

মিডল অর্ডার
বিশেষজ্ঞরা মনে করছেন তিন চার ও পাঁচে যথাক্রমে নীতিশ রানা, আন্দ্রে রাসেল ও ইয়ন মর্গ্যান খেলুক। এটাই কেকেআরের মিডল অর্ডারের সঠিক কম্বিনেশন হতে পারে। রানা নিয়মিত রান পাচ্ছেন। রাসেল টপ অর্ডারে দুই ম্যাচে সুযোগ পেলেও বড় রান পাননি। কিন্তু নিজের দিনে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে রাসেলের জুরি মেলা ভার। অন্যদিকে মর্গ্যানকে ফিনিশারেরে রোলে পাওয়া গিয়েছে। ৪ ম্যাচ খেলে মর্গ্যানের ঝুলিতে এখন ১৩৬ রান। নাইট জার্সিতে শেষ তিন ম্যাচেই ঝড়ো ইনিংস খেলেছেন মর্গ্যান। সানরাইজার্সের বিরুদ্ধে অপরাজিত ৪২, রাজস্থান রয়্যালের বিরুদ্ধে অপরাজিত ৩৪ ও শারজার দিল্লির বিরুদ্ধে মর্গ্যান ৪৪ রান হাঁকিয়েছেন।

ছয় থেকে নয় কারা
এরপর ছয় থেকে নয়ে আদর্শ হবেন দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, শিবম মাভি ও কমলেশ নাগরকোটি। স্পিনে থাকুক বরুণ চক্রবর্তী ও কুলদীপ। প্রয়াজনে নীতিশ রানাকে দিয়েও দীনেশ কয়েক ওভার হাত ঘুরিয়ে নিতে পারেন। সেক্ষেত্র তিন পেসার কামিন্স-মাভি-নাগরকোটির পাশাপাশি রাসেল ও বরুণ-কুলদীপ, অর্থাৎ দীনেশের হাতে বোলিংয়ে ছয় বিকল্প থাকছে।

একনজরে চেন্নাই ম্যাচে কেকেআরের সম্ভাব্য ব্যাটিং অর্ডার
শুভমান গিল, টম ব্যান্টন,নীতিশ রানা, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, শিবম মাভি, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications