আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে খুলবে কি রাসেলের ব্যাটের মুখ, অপেক্ষা কেকেআর ফ্যানদের

আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে খুলবে কি রাসেলের ব্যাটের মুখ, অপেক্ষা কেকেআর ফ্যানদের

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলা আন্দ্রে রাসেল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে হাত খুলেও সাজঘরে ফিরে যেতে হয়েছিল কেকেআর তারকাকে। আর তাঁর ব্যাট খুললে যে আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পরিত্রাণ পাবে, তা আর বলার অপেক্ষা রাখে কি!

নেটে সময় দিচ্ছেন রাসেল

নেটে সময় দিচ্ছেন রাসেল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলা আন্দ্রে রাসেল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে হাত খুলেও সাজঘরে ফিরে যেতে হয়েছিল কেকেআর তারকাকে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ভাল কিছু করতে বদ্ধপরিকর ক্যারিবিয়ান অল-রাউন্ডার। কেকেআরের অনুশীলনে নেটে ব্যাট হাতে সময় কাটাতে দেখা যায় রাসেলকে। কোচ ব্রেন্ডন ম্যাককুলামের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিতেও দেখা যায় মাসেল ম্যানকে।

শুরু করেও শেষ হয়নি

শুরু করেও শেষ হয়নি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত চেনা ছন্দে দেখা গিয়েছিল আন্দ্রে রাসেলকে। তিনটি বড় ছক্কা সহযোগে ১৪ বলে ২৪ রান করে ফেলেছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। বড় শট মারতে গিয়েই ওই ম্যাচে সাজঘরে ফিরতে হয়েছিল রাসেলকে।

রাসেলের আইপিএল কেরিয়ার

রাসেলের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলে ১৪১১ রান করেছেন আন্দ্রে রাসেল। টুর্নামেন্টে আটটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮।

রাসেলের দিকে তাকিয়ে কেকেআর

রাসেলের দিকে তাকিয়ে কেকেআর

দিল্লির ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচে কেকেআর-কে জিততে হলে আন্দ্রে রাসেলকে যে পারফরম্যান্স করতেই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেদিকেই তাকিয়ে কলকাতার ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+