নবমীর রাতে হার্দিকের বিধ্বংসী ইনিংসে রানের পাহাড়ে পাঞ্জাব, ম্যাচ জিততে রাজস্থানের টার্গেট কত
নবমীর রাতে হার্দিকের বিধ্বংসী ইনিংসে রানের পাহাড়ে পাঞ্জাব, ম্যাচ জিততে রাজস্থানের টার্গেট কত
নবমীর রাতে ক্রিকেট ফ্যানের ঝোড়ো ইনিংস উপহার হার্দিক পান্ডিয়ার। ২০ বলে ঝোড়ো অর্ধশতরান হার্দিকের। শেষ ওভারে হার্দিক একাই ২৬ রান হাঁকান।
ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৫ রানে ইনিংস শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানের কার্তিক ত্যাগীর বিরুদ্ধে শেষ ওভারে ১,৬,৪,৪,৬,৬ রান এসেছে। প্রথম বলটিতে এক রান নিয়ে ক্রুণাল পান্ডিয়া হার্দিককে স্ট্রাইক দিয়েছিলেন। এরপর বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ তম ওভারে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকান হার্দিক।

আবুধাবিতে এদিন সব মিলিয়ে ২ টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে হার্দিক ২৮৬ স্ট্রাইক রেটে ২১ বলে ৬০ রানে অপরাজিত থেকে দলকে দুশো রানের কাছে পৌঁছে দিলেন। ম্যাচ জিততে রাজস্থানের টার্গেট ১৯৬ রান। প্রসঙ্গত আইপিএল ২০২০তে এটাই হার্দিকের প্রথম হাফ সেঞ্চুরি। ইনিংস শেষে হার্দিক জানিয়েছেন, এমন একটা ইনিংসের জন্য মুখিয়ে ছিলেন তিনি।
হার্দিকের ঝোড়ো ইনিংস ছাড়া ম্যাচে এদিন ঈশান কিশান ৩৬ বলে ৩৭ হাঁকান। ডি'কক ৬ রানে আউট হলেও কেদার যাদব ২৬ বলে ৪০ রান হাঁকিয়ে পরিস্থিতি সামলে দেন। সৌরভ তিওয়ারিও দলে ফিরে ভালো খেললেন। এদিন ২৫ বলে ৩৪ রানের দামি ইনিংস খেলেন সৌরভ। কিন্তু দিনের শেষে বিধ্বংসী ইনিংসে নবমীর রাতে ক্রিকেটীয় লড়াই জমিয়ে দিলেন হার্দিক। তাঁর ২০ বলে হাফ সেঞ্চুরি চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির মধ্য়ে তৃতীয় স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications