আইপিএল ২০২০: দাম পেল না শামি-মায়াঙ্কের আইপিএল সেরা পারফর্ম্যান্স, নায়ক স্টোইনিস-রাবাদা

আইপিএল ২০২০: দাম পেল না শামি-মায়াঙ্কের আইপিএল সেরা পারফর্ম্যান্স, নায়ক স্টোইনিস-রাবাদা

জমে গেল আইপিএল ১৩। আইপিএল ২০২০-র প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে সহজে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই। দ্বিতীয় ম্যাচে অবশ্য সেই দৃশ্য দেখা গেল না। একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ। মরুশহরের দুবাইয়ে দিল্লি বনাম পাঞ্জাবের ডুয়েল গড়ায় সুপার ওভারে।

আইপিএল ২০২০: দাম পেল না শামি-মায়াঙ্কের আইপিএল সেরা পারফর্ম্যান্স, নায়ক স্টোইনিস-রাবাদা

দুই দলই নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান তোলে। শেষ পর্যন্ত সুপার ওভারে রাবাদার আগুনে বোলিংয়ে পাঞ্জাব ২ রানে ২ উইকেট হারালে ৩ রান তাড়া করে সহজে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-তে পয়েন্ট টেবিলে খাতা খুলল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে শামির কেরিয়ার সেরা বোলিং
দিল্লি ম্যাচ জিতলেও এদিন নজর কাড়লেন মহম্মদ সামি। এদিন ১৫ রান খরচে শামি ৩ উইকেট নেন। এটাই আইপিএলে তাঁর সেরা বোলিং ফিগার।

আইপিএলে মায়াঙ্ক আগারওয়ালের কেরিয়ার সেরা ব্যাটিং
অন্যদিকে দিল্লির বিরুদ্ধে ১৫৮ রান তাড়া করতে নেমে ৮৯ রানে ইনিংস খেলেন আউট মায়াঙ্ক আগারওয়াল। শামির মতো মায়াঙ্কের কেরিয়ারেও এটি আইপিএল সেরা পারফর্ম্যান্স। এর আগে আইপিএলে ৬৪ রান মায়াঙ্কের কেরিয়ার সেরা ছিল। এদিন ৭টি চার ও ৪টি ছয় মায়াঙ্ক ৮৯ রান হাঁকান। শামির মতো মায়াঙ্কের কেরিয়ার সেরা আইপিএল পারফর্ম্যান্স এদিন দলকে জয় এনে দিতে পারল না।

নায়ক স্টোইনিস
ম্যাচে এদিন ব্যাটে-বলে নায়ক স্টোইনিস। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এদিন ২০ বলে হাফ সেঞ্চুরি হাঁকান স্টোইনিস। এরপর ২১ বলে ৫৩ রান করে দলকে ১৫৭ রানে পৌঁছে দেন। সেই রানেই এদিন শেষ বল পর্যন্ত লড়েছে দিল্লি। বল হাতে আবার ম্যাচের শেষ ওভার করতে এসে শেষ ৩ বলে কোনও রান না দিয়ে মায়াঙ্ক আগারওয়াল ও ক্রিস জর্ডনকে আউট করে ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে যান। ব্যাটে-বলে দিল্লির জয়ের নায়ক এদিন স্টোইনিসই।

সুপার ওভারে নায়ক রাবাদা
এরপর সুপার ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে ২ রান খরচে রাবাদা ২টি উইকেট তুলে নেন। ফলে সহজেই ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+