আইপিএল ২০২০: সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্সকে কী বলে শুভেচ্ছা জানালেন কেকেআর মালিক শাহরুখ খান
আইপিএল ২০২০: সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্সকে কী বলে শুভেচ্ছা জানালেন কেকেআর মালিক শাহরুখ খান
প্রতীক্ষার অবসান। চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে আজ শুরু আইপিএল ২০২০। ১৩ তম আইপিএলে বল গড়ানোর আগে এদিনের উদ্বোধনী ম্যাচের দুই ফ্র্যাঞ্চাইজিকে শুভেচ্ছা জানালেন বাদশা শাহরুখ খান।

আইপিএল শুরু নিয়ে উদ্বেগে ছিলেন বাদশা
করোনাকালে আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট লিগে বল গড়ানোই নিয়ে একসময় সংশয় ছিল। ভারতে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে বোর্ডের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৮ ফ্র্যাঞ্চাইজি। সেই কঠিন সময় পার করেই আজ ক্রিকেট ফ্যানেদের মুখে হাসি ফুটিয়ে আইপিএলে বল গড়াতে চলেছে। সেকারণেই ক্রিকেটপ্রেমী বাদশা শাহরুখ খানও আজ আইপিএল উন্মাদনায় কাঁপছেন।

কী লিখলেন শাহরুখ
সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আইপিএল শুরু হওয়ার আজ স্বস্তি ফিরে পেলেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সকে আজদের উদ্বোধনী ডুয়েলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে বাদশা আরও লিখেছেন আইপিএলে ম্যাচ শুরুর অপেক্ষা আর সইছে না।

শাহরুখের দল কবে মাঠে নামছে
২৩ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শাহরুখ খানের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে।

ভারতীয় সময় আজ ম্যাচ কখন দেখবেন
৮টার পরিবর্তে ১৩ তম আইপিএলে সন্ধ্যের ম্যাচগুলি ৭.৩০ মিনিট থেকে দেখা যাবে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও অনলাইনে হটস্টার অ্যাপে আইপিএল ২০২০-র সমস্ত ম্যাচ দেখা যাবে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications