এ পর্যন্ত আইপিএল ২০২০-তে সেরা পারফরম্যান্স করা আরসিবি ও দিল্লির ক্রিকেটারদের চিনে নিন
এ পর্যন্ত আইপিএল ২০২০-তে সেরা পারফরম্যান্স করা আরসিবি ও দিল্লির ক্রিকেটারদের চিনে নিন
আর কিছু সময়ের মধ্যেই আইপিএল ২০২০-তে প্রথমবার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনা বাড়ছে। কোমর বাঁধছেন দুই দলের ফ্যানরা। তার মধ্যেই দেখে নেওয়া চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুই দলের হয়ে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের তালিকা।

আরসিবি-র জার্সিতে সবচেয়ে বেশি রান
আরসিবি-র জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তরুণ দেবদত্ত পাড়িক্কল। চলতি বছরের আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনি ১৭৪ রান করেছেন। সামিল রয়েছে তিনটি অর্ধশতরান।

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি রান
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। চার ম্যাচ খেলে একটি অর্ধশতরান সহ ১৭০ রান করেছেন শ্রেয়স।

আরসিবি-র জার্সিতে সর্বাধিক উইকেট
আরসিবি-র জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চার ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন যুবি। এখনও পর্যন্ত টুর্নামেন্টেও যা সেরা।

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সর্বাধিক উইকেট
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নিয়েছেন কাগিসো রাবাডা। ৪ ম্যাচ খেলে আট উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা।

সবচেয়ে বেশি অর্ধশতরান
আইপিএল ২০২০-তে আরসিবি-র জার্সিতে সর্বাধিক তিনটি অর্ধশতরান এসেছে দেবদূত পাড়িক্কলের ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের তরুণ ওপেনার পৃথ্বী শ-এর ব্যাট থেকে দুটি অর্ধশতরান এসেছে।












Click it and Unblock the Notifications