সামনের বছর লোকসভা নির্বাচন, আইপিএল কি ভারতে হবে? কী বলছে বিসিসিআই
২০১৯ সালে সারা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে সরকারে কারা থাকবেন তা ঠিক করবে ভারতের জনতা। ফলে একই সময় হওয়ায় আইপিএলের সব ম্যাচ ভারতে নাও হতে পারে।
২০১৯ সালে সারা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে সরকারে কারা থাকবেন তা ঠিক করবে ভারতের জনতা। ফলে একই সময় হওয়ায় আইপিএলের সব ম্যাচ ভারতে নাও হতে পারে। সংযুক্ত আরব আমিরশাহীতে কিছু ম্যাচ সরানো হতে পারে নির্বাচনের কথা মাথায় রেখে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, লোকসভা নির্বাচনের কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে সময়ে আইপিএলের ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকায় সরে গিয়েছিল। এবারও তেমন সম্ভাবনা তৈরি হয়েছে।
এছাড়া ২০১৪ সাধারণ নির্বাচনের সময়ও আইপিএলের প্রথম দুই সপ্তাহ সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছিল। সেবারও এপ্রিল-মে মাসে সারা দেশে সাধারণ নির্বাচনের কারণে আইপিএল দেশে অনুষ্ঠিত করা যায়নি। আগামী বছরও সেরকম কিছুই হতে চলেছে।












Click it and Unblock the Notifications