৩৭-এও ম্যাচের সেরা ধোনি, শেষ ওভারে জেতালেন ডিজে ব্রাভো! তিনে তিন করে ফেলল সিএসকে
চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ে আইপিএল ২০১৯-এর ম্যাচে ৮ রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে টানা তৃতীয় ম্যাচে জয় পেল।
আইপিএল ২০১৯ শুরুর আগে এক তথ্যচিত্রে ধোনি জানিয়েছিলেন গত বছর আইপিএল-এর শুরুতে তাদের দলের গড় বয়স বেশি বলে, 'ড্য়াডস আর্মি' বলে ব্যাঙ্গ করা হয়েছিল। সেই অপমানের জবাব বোধহয় এখনও দিয়ে যাচ্ছেন তাঁরা। ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হলেন ধোনি। আর শেষ ওভারে ১২ রান হাতে নিয়ে মাত্র ৩ রান দিলেন ব্রাভো। ফলে রাজস্থান রয়্যালসকে ৮ রানে হারিয়ে তিন ম্য়াচ খেলে তিনটিতেই জিতল সিএসকে।
এদিন শেষ তিন ওভারে ধোনির প্রচন্ড মারেই ২০ ওভারে ১৭৫ তুলতে পেরেছিল চেন্নাই। জবাবে সিএসকের মতোই দ্রুত প্রথম তিনইকেট হারিয়েছিল রাজস্থানও। অধিনায়ক রাহানে (২ বলে ০) শিকার হলেন জাদেজার দুরন্ত ফিল্ডিং-এর। কিংস ইলেভেনের বিরুদ্ধে ভাল খেলা বাটলার (৭ বলে ৬) ও আগের ম্য়াচেই শতরান করা সঞ্জু স্যামসন (১০ বলে ৮)-ও এদিন রান পাননি।
No debating this decision - Thala @msdhoni's unbeaten 75 meant that he was awarded Man of the Match for #CSKvRR#VIVOIPL pic.twitter.com/HOdqEXqgHu
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরপর ধোনি-রায়নার মতোই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্টিভেন স্মিথ (৩০ বেল ২৮) ও রাহুল ত্রিপাঠী (২৪ বলে ৩৯)। কিন্তু চেন্নাই-কে ফের ম্যাচে ফেরান ইমরান তাহির। ৯ থেকে ১৫ ওভারের মধ্যে দুজনকেই তুলে নেন তিনি। এরপর রাজস্থানের আশা বাড়িয়ে তুলেছিলেন বেন স্টোকস (২৬ বলে ৪৬) ও ডোফ্রা আর্চার (১১ বলে ২৪*)। কিন্তু স্টোকস ম্যাচ শেষ করে আসতে পারেননি।
What a thriller we've witnessed at the Chepauk!@ChennaiIPL beat RR by 8 runs 🙌 #CSKvRR #VIVOIPL pic.twitter.com/eH4INvpWxD
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শেষ ওভারের রাজস্থানের লক্ষ্য ছিল ১২ রান। কিন্তু ডিজে ব্রাভো রান দিলেন মাত্র ২, আর উইকেট নিলেন ২টি। বুড়োদের নিয়েই আরও একবার আইপিএল-এ চ্যাম্পিয়নের দৌড় লাগিয়েছে চেন্নাই।
In the sweltering heat 🔥 of Chennai, Captain Cool and his team kept a cool head and were rewarded for it 😇 #CSKvRR #VIVOIPL pic.twitter.com/1nQwUuroKm
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তার আগে চেন্নাইয়ের ব্য়াটিং-এর সময়ে আরও একবার তাঁর প্রখর ক্রিকেট বুদ্ধির পরিচয় দিলেন ধোনি। প্রথমে দ্রুত তিন উইকেট হারানোর পর সুরেশ রায়না (৩২ বলে ৩৬)-কে নিয়ে প্রথমে বেশ ধীরে ব্যাট করেই ইনিংসকে থিতু করেন। তারপর ধাপে ধাপে গেলেন উপরের গিয়ারে। আর শেষ ওভারে খেললেন একেবারে টপ গিয়ারে। যেখানে একসময় ১৩০ তুলতে পারবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা গিয়েছিল, সেখানে শেষ ওভারে ২৮ তুলে দলকে পৌঁছে দিয়েছিলেন ১৭৫-৫'এ।
Innings Break!
Dhoni finishes it in traditional @msdhoni style. 75* off 46 deliveries by MSD as @ChennaiIPL post a total of 175/5 on board.
Live - https://t.co/fmLBjCkUzr #CSKvRR pic.twitter.com/hLglYhoKdH
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর
Click it and Unblock the Notifications