পন্থের বিধ্বংসী ব্যাটিংই পথ দেখাল দিল্লিকে, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
এদিনও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৬৯ রানের মারকাটারি ব্যাটিং করে গেলেন তিনি। যার সুবাদে বিশাল স্কোর খাড়া করতে পারল দিল্লি।
দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এবারের আইপিএলে শুরু থেকেই ভালো খেলছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে নির্ভরতা দিচ্ছেন মিডল অর্ডারকে। অন্যরা ফর্ম দেখাতে না পারলেও পন্থ ধারাবাহিক পারফর্ম করছেন। আর সেজন্যই বারবার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি বারবার উঠছে তাঁর মাথায়। এদিনও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৬৯ রানের মারকাটারি ব্যাটিং করে গেলেন তিনি। যার সুবাদে বিশাল স্কোর খাড়া করতে পারল দিল্লি।

পন্থ যখন নামেন তখন ৭.২ ওভারে দিল্লি ২ উইকেটে ৭৪ তুলেছে। রান রেট ১০ এর কিছু বেশি। সেখান থেকে ঠুকঠুক না করে শুরু থেকেই ব্যাট হাতে আক্রমণ করেন রাজস্থান বোলারদের। ১৫ ওভার নাগাদ পন্থ ৬৯ রান করে আউট হন। ততক্ষণে বোর্ডে ১৭২ রান উঠে গিয়েছে। রান রেট সাড়ে ১১-র বেশি।
সেখান থেকে দিল্লি ১৭.১ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে। বৃষ্টির জন্য দিল্লি ইনিংসের শেষ পাঁচ বল খেলা হয়নি। রাজস্থানের টার্গেট দাঁড়ায় ১২ ওভারে ১৫১ রান। যা তাড়া করতে গিয়ে ৪ রান দূরে থামতে হল অজিঙ্ক রাহানেদের।
পন্থ ৯ ম্যাচ খেলে ৩৭৫ রান করে ফের একবার কমলা টুপি ছিনিয়ে নিলেন। ৮ ম্যাচ খেলে ৩৭০ রান করে রায়াডু দ্বিতীয় স্থানে রয়েছেন। বিরাট কোহলি ৮ ম্যাচ খেলে ৩৪৯ রান করে তৃতীয় স্থানে রয়েছেন।












Click it and Unblock the Notifications