চেন্নাইকে ঠেকাতে আজ কারা থাকতে পারেন কেকেআর একাদশে! কী হতে পারে রণনীতি
আগের ম্যাচের প্রথম একাদশকেই ধরে রাখতে চাইবেন ধোনি। আর কেকেআর এর ক্ষেত্রে আগের ম্যাচের প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে চনমনে অবস্থায় রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে দুরন্ত ব্যাটিং করে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে দিয়েছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনি, শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডুরা দুরন্ত ছন্দে রয়েছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকার তরুণ জোরে বোলার লুঙ্গি এনগিডি আগের ম্যাচে অসাধারণ বোলিং করেছেন। সঙ্গে ডোয়েন ব্র্যাভো, হরভজন সিং, করণ শর্মাদের অভিজ্ঞতা তো রয়েইছে। ফলে বোলিংয়েও চেন্নাই বেশ পাকাপোক্ত।
আগের ম্যাচের প্রথম একাদশকেই ধরে রাখতে চাইবেন ধোনি। সেক্ষেত্রে শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, এমএস ধোনি, ফ্যাফ ডু প্লেসি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, করণ শর্মা, হরভজন সিং, কেএম আসিফ ও লুঙ্গি এনগিডি খেলতে পারেন।
আর কেকেআর এর ক্ষেত্রে আগের ম্যাচের প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম। একমাত্র নীতীশ রানা চোটের জন্য খেলতে না পারলে ইশাঙ্ক জাগ্গি অথবা অপূর্ব ওয়াংখেড়ের অভিষেক হতে পারে আজ।
বাকী একাদশে ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উথাপ্পা, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, শিবম মাভি, পীযূষ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব খেলবেন।












Click it and Unblock the Notifications