বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাজস্থানকে ৪ রানে হারিয়ে লিগ জমিয়ে দিল দিল্লি

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে লিগ টেবল জমিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে লিগ টেবল জমিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। একইসঙ্গে প্লে অফের দৌড়ে ভেসে রইল শ্রেয়স আইয়ারের দল। এদিন টসে জিতে রাজস্থান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতেই একবার ও প্রথম ইনিংসের পর মিলিয়ে দু'বার বৃষ্টিতে ম্যাচ বন্ধ ছিল। একবার ২ ওভার ও পরে রান তাড়া করা রাজস্থানের ৬ ওভার কমে যায় বৃষ্টিতে।

রাজস্থানকে ৪ রানে হারিয়ে লিগ জমিয়ে দিল দিল্লি

দিল্লির হয়ে এদিন পৃথ্বী শ ২৫ বলে ৪৭ রান, শ্রেয়স আইয়ার ৩৫ বলে ৫০ রান ও ঋষভ পন্থ ২৯ বলে বিস্ফোরক ৬৯ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ৬ বলে ১৭ রান করে যান। রাজস্থানের হয়ে জয়দেব উনাদকাট ৩টি ও শ্রেয়স গোপাল ১টি উইকেট নেন। আর কোনও বোলার উইকেট পাননি। উনাদকাটরাও উইকেট পেলেও অনেক রান দিয়েছেন। দিল্লি ইনিংস শেষ হওয়ার পরে ফের একবার বৃষ্টি নামে। যার ফলে রাজস্থানের টার্গেট ও ওভার কমে যায়।

দিল্লি ১৭.১ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে। বৃষ্টির জন্য দিল্লি ইনিংসের শেষ পাঁচ বল খেলা হয়নি। রাজস্থানের টার্গেট দাঁড়ায় ১২ ওভারে ১৫১ রান। যা তাড়া করতে গিয়ে ৪ রান দূরে থামতে হল অজিঙ্ক রাহানেদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+