বল হাতে অনবদ্য নারিন, চেন্নাই করল ৫ উইকেটে ১৭৭ রান
ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ১৭৭ রানের মধ্যে বেঁধে রাখল কলকাতা নাইট রাইডার্স।
ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ১৭৭ রানের মধ্যে বেঁধে রাখল কলকাতা নাইট রাইডার্স। বল হাতে ফের একবার অনবদ্য হয়ে উঠলেন সুনীল নারিন ৪ ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ২১ রান। তুলে নিলেন ২ উইকেট। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করলেন ধোনি। এছাড়া শ্যেন ওয়াটসন করলেন ৩৬ রান। কলকাতাকে জিততে হলে করতে হবে ১৭৯ রান।

এদিন শুরুতে নামেন ফ্যাফ ডু প্লেসি ও শ্যেন ওয়াটসন। ডু প্লেসি ১৫ বলে ২৭ রান করেন। ওয়াটসন ২৫ বলে ৩৬ রান করেন। দুজনে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরে যান। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ভালো শুরু করে ২৬ বলে ৩১ করে ফেরেন।
অম্বাতি রায়াডু ১৭ বলে ২১ করেন। পাঁচ নম্বরে নামা ধোনি ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন। জাদেজাকে সঙ্গে নিয়ে দলকে ১৭৮ রানে পৌঁছে দেন। জাদেজা ১২ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
কলকাতার হয়ে ফের একবার বল হাতে অনবদ্য হয়ে ওঠেন সুনীল নারিন। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া পীযূষ চাওলা ৩৫ রানে ২টি ও কুলদীপ যাদব ৩৪ রানে ১ উইকেট নেন। মিচেল জনসন ৪ ওভারে ৫১ রান দেন।












Click it and Unblock the Notifications