INDW vs ENGW: টেস্টের আগে বাড়ল আত্মবিশ্বাস, পর পর ম্যাচ খেলা নিয়ে সরব হলেন স্মৃতি মান্ধানা
প্রথম দুই ম্যাচে হারলেও ইংল্যান্ডের শেষ টি ২০ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় মহিলা দল।হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। কিন্তু শনিবারের পর রবিবারও ম্যাচ খেলতে হয়েছে দুই দলকে। এবার পর পর ম্যাচ খেলা নিয়ে সরব হলেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।
প্রথম দুই ম্যাচে হারায় সিরিজের ফয়শালা আগেই হয়ে গিয়েছিল। কিন্তু নিয়মরক্ষার ম্যাচে এসেই যেন স্বমহিমায় ধরা দিল ভারতীয় মহিলা দল।কিন্তু এই ম্যাচে চেনা মেজাজেই দেখা গেল স্মৃতি মান্ধানাকে। ৪৮ বলে তাঁর ৪৮ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা দিয়ে। তাঁর ব্যাটেই জয়ের ভিত গড়ে উঠে।

সিরিজের শেষ ম্যাচে চেনা ছন্দে পাওয়া গিয়েছে ভারতীয় দলের তারকা ব্যাটারকে। এই প্রসঙ্গ স্মৃতি বলেন, 'সিরিজের প্রথম দুই ম্যাচে যেভাবে খেলতে চাইছিলাম সেটা একেবারেই হয়নি। আমি সব সময় চাই ইনিংসের শেষ পর্যন্ত থাকতে। তবে আমি খুশি তৃতীয় ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরে।'
শেষ ম্যাচে তিন উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল, ম্যাচের সেরাও হন সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার। ম্যাচ শেষে শ্রেয়াঙ্কা বলেন, আমি নিজেও খুশি এমন পারফর্ম করে। তাঁর কথায়, " সত্যি আমি দারুণ খুশি প্রথমবার এক ইনিংসে তিন উইকেট নিলাম আমার পরিবার আমার কোচ সবাইকে খুশি করতে পেরেছি। আমি নিজেকে নিয়ে গর্বিত। ভারতীয় দলের সাজঘরে ঢোকার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। উইমেন্স প্রিমিয়ার লিগ ও ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা এখানে কাজে দিয়েছে।"
অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, 'আমরা সিরিজ হেরেছি ঠিকই, তবে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি এবং আজকের ম্যাচে সেটা স্পষ্টই লক্ষ্য করা গিয়েছে। আমি আশাবাদী আগামী দিনে আমরা আরও ভালো পারফর্ম করব।'












Click it and Unblock the Notifications