India In Sri Lanka: শ্রীলঙ্কা সফরে ভারতের সূচিতে বদল! অভিষেক সিরিজে গম্ভীরের নয়া ইনিংস কবে থেকে?

India In Sri Lanka: ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে রদবদল হলো। বিসিসিআইয়ের ওয়েবসাইট থেকে তা জানা গিয়েছে। তিনটি করে টি২০ ও একদিনের আন্তর্জাতিক খেলতে ভারত যাচ্ছে শ্রীলঙ্কায়।

প্রথমে ঠিক ছিল, প্রথম টি২০ আন্তর্জাতিক শুরু হবে ২৭ জুলাই থেকে। তবে তা একদিন এগিয়ে আনা হয়েছে। চলতি মাসেই তিনটি টি২০ আন্তর্জাতিক হয়ে যাবে। অগাস্টের গোড়াতেই ওডিআই সিরিজ।

India In Sri Lanka

ভারত-শ্রীলঙ্কা টি২০ আন্তর্জাতিক সিরিজের সব ম্যাচই হবে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। একদিনের আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। গৌতম গম্ভীর যেমন ভারতীয় দলের হেড কোচ, তেমনই শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তী কোচ সনৎ জয়সূর্য।

৯ জুলাই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার দিনেও বিসিসিআই জানিয়েছিল, শ্রীলঙ্কা সফরে ভারতের সাদা বলের সিরিজ শুরু হবে ২৭ জুলাই থেকে। যদিও আজ বোর্ডের ওয়েবসাইটে উল্লেখ করা হচ্ছে, ২৬ জুলাই থেকে শুরু হবে টি২০ আন্তর্জাতিক সিরিজ।

টি২০ সিরিজের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি হবে বেলা আড়াইটে থেকে। আগে যে ক্রীড়াসূচি সামনে এসেছিল তাতে ওডিআই সিরিজ শুরুর কথা ছিল অগাস্টের ২ তারিখ থেকে। কিন্তু সেটিও একদিন এগিয়ে ১ তারিখ শুরু হচ্ছে।

টি২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি হবে চলতি মাসের ২৬, ২৭ ও ২৯ তারিখ। ১ অগাস্টের পর একদিনের সিরিজের বাকি ম্যাচগুলি হবে অগাস্টের ৪ ও ৭ তারিখ। ওডিআই সিরিজের শেষ দুটি ম্যাচে কোনও রদবদল হচ্ছে না। ভারতের বিরুদ্ধে সিরিজের আগে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনি সাধারণ প্লেয়ার হিসেবে খেলবেন।

টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা হার্দিক পাণ্ডিয়ার, সহ অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। চলতি মাসেই নির্বাচকদের সঙ্গে গম্ভীরের বৈঠকের কথা রয়েছে। হার্দিক যদি বিশ্রাম নিতে চান, সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার যাদব। একদিনের সিরিজে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে লোকেশ রাহুল।

অগাস্টে শ্রীলঙ্কা সফর থেকে ফিরে ভারতীয় দলের বেশ লম্বা ব্রেক রয়েছে। শ্রীলঙ্কা সফরে শেষ ম্যাচ ৭ অগাস্ট। তারপর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে।

অক্টোবরের ৬, ৯ ও ১২ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলবে ভারত, যথাক্রমে ধরমশালা, দিল্লি ও হায়দরাবাদে। ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। ১ নভেম্বর থেকে মুম্বইয়ে তৃতীয় টেস্ট।

৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ খেলবে ভারত। খেলাগুলি হবে যথাক্রমে ৮, ১০, ১৩ ও ১৬ তারিখ। তারপর ভারত যাবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+