পিচ নিয়ে চর্চায় চটলেন রোহিত, ইন্দোরে হারের জন্য আঙুল তুললেন ব্যাটারদের দিকেই

ইন্দোর টেস্টে হারের পরও স্পিন সহায়ক উইকেটেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল রোহিত শর্মা। পরাজয়ের কারণ হিসেবে তুলে ধরলেন ব্যাটিং ব্যর্থতাকেই।

রোহিত শর্মার অধিনায়কত্বে দেশের মাটিতে প্রথমবার টেস্টে হারল ভারত। তার উপর দেশের মাটিতে। তিন ফরম্যাটেই আন্তর্জাতিকে ক্রিকেটে ১ নম্বর হওয়ার স্বপ্ন আপাতত অধরাই। আমেদাবাদে টেস্টে জিতলে মিলবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ছাড়পত্র। না পারলে ভারতের ভাগ্য থাকবে শ্রীলঙ্কার হাতে। স্বাভাবিকভাবে ইন্দোরে হারার পর ব্যাটিং ব্যর্থতার দিকে আঙুল তুললেন রোহিত।

খারাপ ব্যাটিংয়ে পরাজয়

খারাপ ব্যাটিংয়ে পরাজয়

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারত অধিনায়ক বলেন, অনেক কিছু আমাদের পক্ষে আসেনি বলেই টেস্টে হারতে হয়েছে। প্রথমেই বলব, আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে পারিনি। আমরা জানি, প্রথম ইনিংসে রান তোলা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ ৮০-৯০ রানের লিড নিলে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন হয় বড় পারফরম্যান্সের। সেটাও আমরা পারিনি। মাত্র ৭৫ রানের লিড নিতে পেরেছিলাম। আমেদাবাদ টেস্টে কেমন পিচ চাইছেন সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, এটা নিয়ে এখনও ভাবিনি। সবে টেস্ট শেষ হলো। সমবেতভাবেই আমাদের পরের টেস্টে ঝাঁপাতে হবে।

দলগত উন্নতির পক্ষে সওয়াল

দলগত উন্নতির পক্ষে সওয়াল

এরপর রোহিতের কাছে জানতে চাওয়া হয় অধিনায়ক হিসেবে তিনি কোন বিভাগগুলিতে উন্নতি করা প্রয়োজন বলে মনে করছেন? ভারত অধিনায়ক বলেন, আমাদের দলগতভাবে উন্নতি করতে হবে। চ্যালেঞ্জিং পিচের ধরন বুঝে বল করতে হবে। অস্ট্রেলিয়ার বোলারদের এক জায়গায় বল রাখার সুযোগ করে দিয়েছি আমরাই। তবে অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্বকে খাটো করছি না। নাথান লিয়ঁ অসাধারণ বোলিং করেছেন। আমাদের আরও সাহসী হওয়ার প্রয়োজন ছিল, যেটা হয়নি। প্রথম দুটি টেস্টে যেভাবে ব্যাটিং হয়েছে ঠিক তেমন কিছুরই পুনরাবৃত্তি চান রোহিত। কয়েকজন ক্রিকেটার যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন কারও নাম নিয়ে সে কথাও উল্লেখ করেন ভারত অধিনায়ক। যেভাবে পরিকল্পনার প্রয়োগ করা উচিত ছিল, তা হয়নি বলেই উপলব্ধি হিটম্যানের।

পিচ নিয়ে চর্চায় অসন্তোষ

পিচ নিয়ে চর্চায় অসন্তোষ

পিচ নিয়ে সমালোচনা চলছে। অনেকেই বলছেন ভারতের ঘূর্ণি উইকেট ব্যুমেরাং হলো। রোহিত সাংবাদিকদের বলেন, এমন ধরনের পিচে খেলা দলের সমষ্টিগত সিদ্ধান্ত। আমরা ব্যাটারদের অতিরিক্ত চাপে ফেলতে চাইনি। যখন আমরা জিতি, তখন ব্যাটিং নিয়ে কোনও কথা হয় না। হারার পরই সকলে এ সব নিয়ে আলোচনা করেন। এই ধরনের উইকেটে খেলার সিদ্ধান্ত আমাদের দলের সকলে মিলে আলোচনা করেই নিয়েছি। আজকাল পিচ নিয়ে অনেক কথাবার্তা হয়। যখনই আমরা দেশের মাটিতে খেলি, তখনই পিচ নিয়ে আলোচনা হতে থাকে। এরপর সাংবাদিকদের উপর বিরক্তি প্রকাশ করে রোহিত বলেন, কেউই নাথান লিয়ঁ বা উসমান খোয়াজা সম্পর্কে বা দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ব্যাটিং সম্পর্কে জানতে চাইছেন না! সেটা হলে আমি বিস্তারিতভাবে বলতে পারি।

উদ্বিগ্ন নন রোহিত

উদ্বিগ্ন নন রোহিত

আমেদাবাদে ৯ মার্চ থেকে চতুর্থ টেস্ট। পূর্ব পরিকল্পনামাফিক ভারত আর গ্রিনটপে খেলার দিকে এগোবে না বলেই মনে করা হচ্ছে। রোহিতের কথায়, আমরা এই ধরনের পিচেই (স্পিন সহায়ক) খেলতে চাই। বাইরে কে কী বলল তা নিয়ে উদ্বিগ্ন নই। এই ধরনের পিচে আমরা নিজেদের পক্ষে ফলাফল আনতে না পারলে কথা ছিল। কিন্তু আমরা এই ধরনের পিচে জিতেছি। কয়েকজন ব্যাটার চাপে রয়েছেন। কয়েকজন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু তাও উদ্বেগের কিছু নয় বলেই মত রোহিতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+