Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Cricketers Married Foreigners: ভারতীয় ক্রিকেটারের বিদেশি বউ! তালিকায় হার্দিক ছাড়াও রয়েছে একাধিক নাম

ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের বলিউড অভিনেত্রীদের প্রেম কাহিনী নতুন কোনও বিষয় নয়। অতীত থেকে বর্তমান ভারতীয় ক্রিকেটাররা বার বার প্রেমে পড়েছেন বলিউড সুন্দরীদের। কোনও সম্পর্ক পরিণতি পাইনি, আবার কোনওটি মাঝপথেই ভেঙে গিয়েছে। তবে অনেকক্ষেত্রেই অভিনেত্রী-ক্রিকেটারের সম্পর্ক জীবনের ২২ গজে সেঞ্চুরি হাঁকিয়েছে।

শুধু বলিউড সুন্দরীদেরই নয় ভারতীয় ক্রিকেটাররা বার বার প্রেমে পড়েছেন বিদেশিনীদেরও। সাম্প্রতিক অতীতে হার্দিক-নাতাশার বিবাহ চর্চার অন্ত ছিল না। সার্বিয়ান মডেলের সঙ্গে ভারতীয় তারকা অল রাউন্ডারের প্রেম এবং তাঁদের দাম্পত্যজীবন ছিল মিডিয়ার হট টপিক।

হার্দিক

কিন্তু শুধু কী হার্দিক পাণ্ডিয়াই বিদেশিনীকে বিয়ে করেছেন? উত্তরটা অবশ্যই না। আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ভিনদেশের নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কোনও সম্পর্ক টিকে গিয়েছে, আবার কোনও সম্পর্ক বিবাহ বিচ্ছেদের মামলায় গড়িয়েছে। এই প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

সৌদি আরবের সাংবাদিক এবং মডেল সাফা বেগের প্রেমে পড়েন ইরফান পাঠান। ভালোবাসা কী সীমান্ত মেনে হয়? ২০১৬ সালে সাফার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করেন ইরফান। সাফা কিন্তু গ্ল্যামারে টেক্কা দিতে পারেন বলিউড অভিনেত্রীদেরও। বর্তমানে তাঁদের একটি পুত্র সন্তান আছে। যার নাম ইমরান।

পাঠান

অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ান শিখর ধাওয়ান। আয়েষা একজন বক্সার, বয়সের দিক থেকেও ধাওয়ানের থেকে ছিলেন ১০ বছরের বড়। প্রেম তো কোনও বয়সের সীমা মানেনি। ২০১২ সালে আয়েষাকে বিয়ে করেন ধাওয়ান। ভালোই কাটছিল তাঁদের দাম্পত্য জীবন। পুত্র সন্তানও আসে তাদের জীবনে।

কিন্তু ২০২১ সালে ব্যক্তিগত সমস্যায় আলাদা হয়ে যান দুই জনে। বর্তমানে তাদের শিখর ও আয়েষার মধ্যে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা।সন্তানদের সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াতে থাকেন আয়েষা।

দীপিকা পাডুকোন থেকে রিয়া সেন, একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল যুবরাজ সিংয়ের। কিন্তু যুবি শেষ পর্যন্ত জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেন হ্যাজেল কিচকে। ২০১৫ সালে বাগদান সম্পন্ন হওয়ার এক বছরের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুবি-হ্যাজেল। শিখ রীতি মেনেই হয় তাঁদের বিবাহ।

যুবি

তবে হ্যাজেল কিন্তু ভারতীয় নন, হ্যাজেলের আসল নাম রোস ডন। জন্মসূত্রে এই বলিউড অভিনেত্রী ব্রিটিশ। একাধিক ভারতীয় সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

এই তালিকায় নবতম সংযোজনন হার্দিক ও নতাশা। সার্বিয়ান মডেলের প্রেমে পড়েন পাণ্ডিয়া। সেখান থেকেই বিয়ে। করোনা অতিমারীর সময়ই সর্ম্পকের কথা সরকারিভাবে জানান দুই তারকা। বর্তমানে তাদের রয়েছে একটি পুত্র সন্তানও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+