KL Rahul: পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কেএল রাহুল? জেনে নিন আসল সত্যিটা
বিজ্ঞাপনের প্রচার হিসেবে বর্তমানে ক্রিকেটার থেকে বলিউডের তারকারা ব্যবহার করেন তাঁদের সোশ্যাল মিডিয়াকে। এমনকি চমক দেওয়ার জন্য সমাজ মাধ্যমে বিভিন্ন উপায়ও অবলম্বন করেন। কিন্তু চমক দিতে গিয়েই বিড়ম্বনায় পড়লেন কেএল রাহুল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল প্রথম ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন আমি একটি ঘোষণা করতে চলেছি, এখানে নজর রাখুন। অনেক সময় সেলিব্রিটিরা কোনও ঘোষণার আগে এই ধরনের পোস্ট করেন। কিন্তু রাহুলের এই পোস্টের পরই সমাজ মাধ্যম জুড়ে তাঁর অবসরের খবর ছড়িয়ে পড়ে। একটি ফেক পোস্ট সোশ্যাল মিডিয়ায় রাহুলের নামে প্রচারিত হতে থাকে যেখানে লেখা হয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রাহুল।

কিন্তু পরে জানা যায় এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো, তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। বিজ্ঞাপনের প্রাক অংশ হিসেবেই আগের পোস্টটি করেছিলেন, কিন্তু বিষষটি অন্যভাবে প্রচারিত হয়।শ্রীলঙ্কা সফরের শেষ একদিনের ম্যাচে বাদ পড়েছিলেন লোকেশ রাহুল । তবে তাঁকে দলে রাখা হবে না এমন কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দলীপ ট্রফিতে ইন্ডিয়া-এ দলে রাখা হয়েছিলো তাঁকে।
২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক হয় কর্ণাটকী তারকার। দ্বিতীয় টেস্টেই সিডনির মাঠে শতরান করেছিলেন রাহুল। ২০১৬ সালে ওডিআই এবং টি২০ দলে সুযোগ পান । দেশের হয়ে এখনও পর্যন্ত ৫০টি টেস্ট খেলেছেন রাহুল। করেছেন ২৮৬৩ রান। ৮টি শতরান ও ৩৪টি অর্ধশতরান আছে তাঁর। ৭৭টি একদিনের ম্যাচে তিনি ৪৯.১৫ গড়ে করেছেন ২৮৫১ রান। শতরানের সংখ্যা ৭, ১৮টি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৭২টি ম্যাচে।
Some mindless humans spreading fake news that he riters!don't believe in such ridiculous news. He didn't announce anything yet so wait for the official announcement! please first check his insta story and stop spreading fake news. #klrahul
— rahiyaforever_ (@rahiyaforever) August 22, 2024
This is real. This is fake pic.twitter.com/80WTexIUAv
টি২০ বিশ্বকাপের দলে না থাকলেও রাহুল ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে দলের গুরুত্বপূর্ণ অংশ। এরআগে আইপিএল পর্বেও প্রবল বিতর্কে জড়িয়েছিলেন রাহুল। শোনা যাচ্ছে আগামী মরশুমে লখনউ ছেড়ে তিনি আরসিবিতে যোগ দিতে পারেন। তবে তারই মধ্যেই রাহুলের অবসর ভুয়ো বার্তা বিতর্কে নতুন ইন্ধন দিল।












Click it and Unblock the Notifications