Indian Cricket Team: টি২০ বিশ্বকাপে কে হবেন অধিনায়ক? ফাঁস হল বিসিসিআইয়ের অন্দরের খবর

Indian Cricket Team: সদ্য সমাপ্ত হয়েছে একদিনের বিশ্বকাপ। আইসিসির পরবর্তী ইভেন্ট আগামী জুন মাসে। টি২০ বিশ্বকাপ। কিন্ত টুর্নামেন্ট শুরুর সাত মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক নিয়ে। যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে একজনই, তিনি রোহিত শর্মা। সেচ্ছা নির্বাসন কাটিয়ে টি২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নানকি নিঃশব্দেই শেষ হয়ে যাবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে হিটম্যানের কেরিয়ার।

বৃহস্পতিবার সারাদিন দক্ষিণ আফ্রিকা সফরের দল নিয়ে চর্চা তুঙ্গে থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দল ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত টেস্ট, টি২০ এবং একদিনের সিরিজের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। অধিনায়কত্ব নিয়ে অবশ্য কিছুটা চমক রয়েছে। কারণ তিন ফর্ম্যাটে বাছা হয়েছে তিন অধিনায়ককে।

Indian Cricket Team

২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেখা যায়নি রোহিতকে। আসন্ন টি২০ বিশ্বকাপে কী নেতৃত্ব দিতে দেখা যাবে হিটম্যানকে? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুসারে, 'রোহিত শর্মা চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিক বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বেই আসন্ন টি২০ বিশ্বকাপে খেলবে ভারত।'

দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ দলে রোহিতের অধিনায়কত্ব না করা এমনকি দলে না থাকাও নিয়েও নানান জল্পনা তৈরি হয়েছিল।কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই উঠে এল নতুন তথ্য। বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'রোহিতকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত এখন যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছে। চার মাসের দীর্ঘ ধকলের পরে আরও একটু বেশি বিশ্রাম চাইছে। অধিনায়ক হিসেবে ড্রেসিং রুমে রোহিতকে সবাই শ্রদ্ধা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে যদি ও নেতৃত্ব দিতে চায়, তাহলে নেতৃত্ব দিতে পারে।'

সাদা বলের সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁরা ফিরবেন সরাসরি টেস্ট ম্যাচে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্রামের আবেদন করেছিলেন‌। তাই তাঁদের টি২০ এবং একদিনের দল থেকে বিরত রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+