Indian Cricket Team: বিশ্বকাপ শেষেও নেই বিশ্রামের সুযোগ, আগামী ছয় মাস ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের
দেড় মাসের টান টান ক্রিকেটীয় লড়াইয়ের অবসান। রবিবার শেষ হয়ছে একদিনের বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের কোনও সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। আগামী ছ'মাস ঠাসা সূচি অপেক্ষা করছে রোহিত, কোহলিদের। ঘরের বাইরে একের পর এক সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। যার সূচনা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকেই।
আগামী বৃহস্পতিবার, ২৩ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টি২০সিরিজ়। পাঁচটি টি২০ ম্যাচ হবে নভেম্বরের ২৩, ২৬, ২৮ তারিখে, পাশাপাশি ডিসেম্বরের ১ এবং ৩ তারিখে শেষ দুটি ম্যাচ হবে। এই সিরিজ় শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। ম্যান্ডেলার দেশে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

প্রথম টেস্ট হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ৩ থেকে ৭ জানুয়ারি হবে দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার চারদিনের মধ্য়ে শুরু হয়ে যাবে ভারত-আফগানিস্তান খেলবে তিন ম্য়াচের টি-২০ সিরিজ। বিশ্বকাপের পর ফের ভারতে আসছেন রশিদ খানরা। ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ভারত আফগানিস্তান তিনটি টি২০ ম্যাচ হবে।
এরপর জানুয়ারির শেষ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ হবে। ২৫ থেকে ২৯ জানুয়ারি হায়দরাবাদে হবে প্রথম টেস্টে। দ্বিতীয় ম্যাচ হবে ২ থেকে ৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি রাজকোটে হবে তৃতীয় টেস্ট। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি রাঁচিতে হবে চতুর্থ টেস্ট। ৭ থেকে ১১ মার্চ ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ।
মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে ২০২৪ সালের আইপিএল। দু'মাস ধরে চলবে বিসিসিআইয়ের ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ। তারপরই টি২০ বিশ্বকাপ আছে। ফলে বিশ্রামের কোনও সুযোগ নেই ভারতীয় দলের কাছে। পর পর একের পর এক সিরিজ খেলতে হবে।
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমার যাদব থাকতে পারেন নেতৃত্বের দায়িত্বে। নিজের কোচিং ভবিষ্যত নিয়েও বিশ্বকাপ শেষে জল্পনা বজায় রেখেছেন দ্রাবিড়।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications