নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পুজারা, কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কে এস ভরত, রবীন্দ্র জা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত। দেশকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। টি ২০ বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে ভারত। পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পরেই কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বিরাটদের। যদিও এভাবে টিম ইন্ডিয়ার শোচনীয় পরাজয়ের পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দলকে সেভাবে বিশ্রাম দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

আর এই পরিস্থিতিতে দল ঘোষণা করল বিসিসিআই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করা হল। তবে প্রথম টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছে বিরাট কোহলিকে। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে রাহানেকে। তবে সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলাবেন পুজারা।

বলে রাখা প্রয়োজন এটি প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। সেখানে রাহানে অধিনায়কত্বের দায়িত্বে থাকলেও দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। এবং তিনিও দলের অধিনায়কত্ব করবেন। এমনটাই বিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

এক নজরে টিম ইন্ডিয়া-

দলে জায়গা পেয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পুজারা, কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কে এস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ময়দানে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। উইকেট রক্ষক হিসাবে থাকবেন তিনি। তবে এই সিরিজের একটা ইনিংশে বিরাটকে বিশ্রাম দেওয়া হলেও রোহিত শর্মাকে গোটা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও ঋষব পান্ত, শামি, বুমরাহ এবং শ্রাদুল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়াতে অসাধারণ খেলার পরেও হনুমা বিহারীকে টিমের বাইরে রাখা হয়েছে। এছাড়াও পৃথ্বী শ, সূর্যকুমার যাদবকেও নতুন করে নয়া টিমে সুযোগ দেওয়া হয়নি।

অন্যদিকে বিসিসিআই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রায় পাঁচ বছর পর জয়ন্ত যাদব-কে টিম ইন্ডিয়াতে খেলার সুযোগ করে দিয়েছে। জয়ন্ত যাদব তার শেষ খেলা ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে ছিল। অন্যদিকে আঘাত থাকার কারনে লম্বা দিন বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। অন্যদিকে আইপিএলে দারুণ খেলার কারনে এই প্রথম টিম ইন্ডিয়াতে জায়গা করে দেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। ফলে সামনে বড় চ্যালেঞ্জ তার কাছে।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট শুরু হচ্ছে। কানপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট ৩ ডিসেম্বর থেকে শুরু হবে। হবে মুম্বইতে। কোভিড বিধি মেনে হবে এই ম্যাচ। আর সিরিজ ঘিরে এই মুহূর্তে উত্তেজিত ক্রিকেট-প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+