আচমকাই অবসর! দলে জায়গা পাকা, তারপরই বিদায় জানালেন আম্বাতি রায়ডু
ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রায়ডু প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে ভারতের হয়ে চার নম্বরে নেমে দারুণ পারফর্ম করেছেন আম্বাতি রায়ডু। বিশ্বকাপের দলে ব্যাটিং লাইন আপের চার নম্বরের চিন্তা আপাতত দুর করেছেন তিনি। কিন্তু সিরিজ শেষ হতেই সবাইকে চমকে দিয়ে অবসরের কথা ঘোষণা করলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এখনও তাঁকে দেখা যাবে। কিন্তু শনিবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দেন, প্রথম শ্রেনীর ক্রিকেটে আর খেলবেন না তিনি। এবার থেকে শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই মনোনিবেশ করতে চান।
ওই ছিঠিতে তিনি বিসিসিআই এইচসিএ, বরোডা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিদর্ঙ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন। একসময় বিদ্রোহী লিগ আইসিএল-এ খেলার জন্য ভারতীয় বোর্ডের আওতাধীন সবরকমের ক্রিকেট খেলার সুযোগ হারিয়েছিলেন তিনি। অনেকে মনে করেন এই কারণেই আরও আগে ভারতীয় দলে সুযোগ মেলেনি তাঁর।
বর্তমানে ভারতের একদিনের ক্রিকেটের দলে নিয়মিত হলেও কখনই ভারতচের হয়ে লাল বলের ক্রিকেট খেলা হযনি তাঁর। তবে প্রথম শ্রেনীর ক্রিকেটে ৯৭টি ম্যাচ খেলে ৪৫-এর বেশি গড় নিয়ে ৬০০০-এর উপর রান করেছেন। এছাড়া ১৬টি শতরানও আছে তাঁর নামের পাশে।
জাতীয় দলের হয়ে খেলার জন্য ২০১৮-১৯ রঞ্জি মরসুমের প্রথম ম্যাচে হায়দরাবাদের হয়ে খেলতে পারেননি তিনি। সিরিজ শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তিনি দলে যোগ দেবেন এমনটাই ঠিক ছিল। কিন্তু সকলকে চমকে দিয়ে ৩৩ বছর বয়সেই প্রথম শ্রেনীর ক্রিকেটকে বিদায় জানালেন এই প্রতিভাবান ব্য়াটসম্য়ান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications