লখনউয়ে প্রথম ODI-এ টস জিতে ফিল্ডিং ভারতের, ঋতুরাজ-বিষ্ণোইয়ের অভিষেক, বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার

লখনউয়ে বৃষ্টির জেরে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকের ওভার সংখ্যা কমল। বৃষ্টি ফের বাধা না হলে ম্যাচ হবে ৪০ ওভারের। খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা দেড়টায়। কিন্তু রাতভর বৃষ্টির জেরে সকালেই জানা যায় ম্যাচ ২টোয় শুরু হবে, দেড়টায় হবে টস। যদিও দফায় দফায় বৃষ্টিতে সেই সময়েও ম্যাচ শুরু করা যায়নি।

৪০ ওভারের ম্যাচ

অবশেষে বৃষ্টি থামলে আম্পায়াররা মাঠের পরিস্থিতি দেখে ঠিক করেন বিকেল সাড়ে তিনটেয় টস হবে। খেলা শুরু হবে পৌনে চারটেয়। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। ভারতের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হলো ঋতুরাজ গায়কোয়াড় ও রবি বিষ্ণোইয়ের। প্রথম একাদশে রয়েছেন মহম্মদ সিরাজ।

নিয়ম ও পরিসংখ্যান

নিয়ম ও পরিসংখ্যান

৪০ ওভারের ম্য়াচ হওয়ায় পাওয়ারপ্লে ১ থেকে ৮ ওভার অবধি। ৮ ওভারের বেশি করতে পারবেন না কোনও বোলার। ভারত ও দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিকে পরস্পর মুখোমুখি হয়েছে ৮৭ বার। তার মধ্যে ভারতের জয় ৩৫টিতে, প্রোটিয়ারা জিতেছে ৪৯টিতে।

প্রথমে ফিল্ডিং ভারতের

টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে শিখর বলেন, উইকেটে আর্দ্রভাব রয়েছে। সেটির সুযোগ নেওয়াই আমাদের লক্ষ্য। ৬ জন ব্যাটার ও ৫ জন বোলার রয়েছে। ২ স্পিনার কুলদীপ যাদব ও রবি বিষ্ণোই, এ ছাড়া রয়েছেন তিন পেসার- আবেশ খান, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ। এই সিরিজকে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে বড় রান তুলতে মুখিয়ে দক্ষিণ আফ্রিকা।

ধাক্কা খেল প্রোটিয়ারা

একদিনের সিরিজ শুরুর আগে ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। বাঁ হাতের বুড়ো আঙুল ভাঙায় চলতি একদিনের সিরিজ ও টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ডোয়েইন প্রিটোরিয়াস। ভারতের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিকে তিনি দলে আসেন আনরিখ নরকিয়ার জায়গায়। সেই ম্যাচে দলের হয়ে সর্বাধিক উইকেট পেলেও খেলা চলাকালীন চোট পান। যা তাঁকে টি ২০ বিশ্বকাপ থেকেও ছিটকে দিল। আপাতত ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন মার্কো জানসেন।

একাদশে কারা?

ভারত- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আবেশ খান, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকা- জ্যানেম্যান মালান, কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+