দঃ আফ্রিকাকে দুরমুশ করে টি২০ সিরিজ বাঁচাল হরমনপ্রীতের ভারত, পূজা-রাধা বল হাতে বিধ্বংসী, হাফ সেঞ্চুরি স্মৃতির

IND-W vs SA-W: দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল ভারত সফরে কোনও সিরিজেই জিততে পারল না। আজ চেন্নাইয়ে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে হরমনপ্রীত কৌরের দল দুরমুশ করল প্রোটিয়া প্রমীলা-বাহিনীকে।

এই সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দাপুটে জয় ভারতের।

IND-W vs SA-W

চিপকে আজ টস জিতে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ৩.২ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটটি পড়েছিল ১৯ রানে। ১০.২ ওভারে ৬১ রানে পড়ে চতুর্থ উইকেট। সেখান থেকে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৭.১ ওভারে মাত্র ৮৪ রানে। ৮৪ রানেই পড়ে অষ্টম, নবম ও দশম উইকেট।

ওপেনার তানজিম ব্রিটস ২৩ বলে ২০, তিনে নামা মারিজান কাপ ৮ বলে ১০ ও চারে ব্যাট করতে নামা আনিকে বশ ১৪ বলে ১৭ রান করেন। বাকিরা কেউ আর দুই অঙ্কের রান পাননি। পূজা বস্ত্রকার ৩.১ ওভারে ১৩ রান খরচ করে নেন চার উইকেট।

একটি মেডেন-সহ ৩ ওভারে ৬ রান দিয়ে তিন উইকেট রাধা যাদবের। অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল ও দীপ্তি শর্মা একটি করে উইকেট দখল করেন। জবাবে ১০.৫ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ ফলে। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে স্মৃতি মান্ধানা ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন শেফালি ভার্মা। তিনি তিনটি চার মেরেছেন।

আইসিসির বিচারে জুন মাসের সেরা ক্রিকেটার হিসেবে এদিনই স্মৃতির নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইয়ে স্মৃতি ১১৭, ১৩৬ ও ৯০ রান করেছিলেন। টেস্টে করেন ১৪৯। টি২০ আন্তর্জাতিকে প্রথম ম্যাচে ৪৬ করার পর আজ অর্ধশতরান করে অপরাজিত রইলেন। ছক্কা হাঁকিয়ে তিনি দলকে জিতিয়ে অর্ধশতরান পূর্ণ করেন।

পূজা বস্ত্রকার ম্যাচের সেরা। তিনি বলেন, অনুশীলনে উইকেট-টু-উইকেট বোলিং প্রচুর করেছি। সেটাই আজকের ম্যাচেও করলাম। হার্ড লেংথে বল করা কাজে দিয়েছে। দলের প্রয়োজন ছিল আমাকে দিয়ে নতুন বলে বল করানোর। আমার লক্ষ্য ছিল শুরুর দিকে উইকেট দ্রুত তুলে নেওয়া। এরকম লেংথ শ্রীলঙ্কাকেও কার্যকরী হবে। এশিয়া কাপেও তাই এই ধারাবাহিকতা চান পূজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+