Ind-W vs SA-W: বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় ম্যাচ, প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া ভারতের
বৃষ্টিতে পণ্ড হল ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি২০ ম্যাচ। বৃষ্টির কারণে ইনিংসের বিরতির পর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে প্রথম ম্যাচে জয়ের নিরিখে দক্ষিণ আফ্রিকা মহিলা দল সিরিজে অগ্রগমন ধরে রাখল। চেন্নাইয়ের বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।
একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ, তারপর একমাত্র টেস্টে অনায়াস জয়ের পর টি২০ সিরিজের প্রথম ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে। রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। গত ম্যাচে চোট পাওয়ায় রবিবার ভারতীয় দলে ছিলেন না রিচা ঘোষ।

এপর প্রোটিয়াদের আরও কোনও ব্যাটারই বড় রান পেলেন না। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় মহিলা দলের হয়ে পূজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন। রাধা যাদব ও শ্রেয়াঙ্কা পাটিল একটি করে উইকেট নেন।
The 2nd T20I has been called off due to rain
— BCCI Women (@BCCIWomen) July 7, 2024
South Africa lead the series 1-0
Scorecard ▶️ https://t.co/wykEMCyvIl#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/JjrMbfGoUw
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি নামে। ভারতীয় মহিলা দল ব্যাটিং করতেই নামতে পারেনি। এরপর খেলা শুরু করাই সম্ভব হয়নি। নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর খেলা বাতিল ঘোষণা করা হয়। তিন ম্যাচের টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকল ১-০ ফলেই। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে সমতা ফেরানোর শেষ সুযোগ ভারতীয় দলের সামনে। সিরিজ জয়ের আর কোনও সম্ভাবনা থাকল না।












Click it and Unblock the Notifications