India vs WI 4th T20I: নতুন রেকর্ড ভারতের ওপেনিং জুটির, দুটি শব্দেই সাফল্যের রহস্য ফাঁস করলেন যশস্বী

রেকর্ড গড়লেন, দলকে জেতালেন। সেইসঙ্গে নিজের প্রতিভার প্রতি ‌আর একবার সুবিচার করলেন যশস্বী জয়সওয়াল। টেস্টের মতো টি২০ ক্রিকেটে অভিষেকটা মধুর হয়নি। ১ রানেই তৃতীয় টি২০ ম্যাচে আউট হতে হয়েছিল। তবে জীবনের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেই স্বমহিমায় ধরা দিলেন তরুণ এই ভারতীয় ব্যাটসম্যান।

শনিবার মায়ামিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে শুভমান গিল এবং যশস্বী ১৬৫ রানের পার্টনারশিপ খেলেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের রেকর্ড পার্টনারশিপকে পিছনে ফেলে ইতিহাস গড়লেন ভারতীয় এই ওপেনিং জুটি। যশস্বী ৫১ বলে ১১টি চার ও ৩ টি ছয়ে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। গিল ৪৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭৭ রান করেন।

ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জুটিতে সর্বাধিক রান তোলার রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির নামে। ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম জুটি হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছেন যশস্বী ও গিল।

টেস্টের পর টি টোয়েন্টি সিরিজেও অভিষেকটা স্মরণীয় করে রাখলেন যশস্বী। আর ম্যাচ শেষে মুম্বইয়ের তরুণ ক্রিকেটার জানালেন সাফল্যের রহস্য। তাও দুটি শব্দে, বিশ্বাসও ও ভরসা।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে যশস্বী বলেন, 'আমি কেবল নিজেকে বলতে থাকি এবং নিজের উপর বিশ্বাস রাখি যে এবং আমি তা করব। সাফল্যের জন্য আমাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, আমাকে ভাল খেতে হবে, ভাল ঘুমাতে হবে, কঠোর অনুশীলন করতে হবে।'

ভারত

একইসঙ্গে ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান উল্লেখ করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করা সবসময় একটি গর্বের মুহূর্ত। অর্ধশতরান করতে পেরে সত্যিই ভালো লাগলো। এর পেছনে রয়েছে অনেক পরিকল্পনা এবং পরিশ্রম। আমি কৃতজ্ঞ যে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। এটা শুধু সূচনামাত্র আমাকে অনেক দূর যেতে হবে। আমি নিশ্চিত বলতে চাই যে আমি আগামীকালের জন্য আমি প্রস্তুত।'

ভারত

সাফল্যের পর দলের সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানাতে ভুল করেননি যশস্বী জয়সওয়াল। তাঁর কথায়, 'আমি দলে যোগ দিয়ে আমার সিনিয়রদের সাথে কথা বলি। রোহিত ভাই, বিরাট ভাই, হার্দিক ভাই, সূর্য ভাই এবং রাহুল স্যারের মতো সিনিয়রদের সঙ্গে আলোচনা করেছি, তাদের পরামর্শ নিয়েছি। তাঁরা যেভাবে কথা বলে। আমি তাদের অভিজ্ঞতা শুনে সমৃদ্ধ হয়েছি।'

একইসঙ্গে যশস্বী উল্লেখ করেছেন, ' আমি শুধু তাঁদের সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এবং সেটাকে আমার খেলায় প্রয়োগ করার চেষ্টা করেছি। আমি আমার প্রক্রিয়ায় অনেক বিশ্বাস করি যদি এটি সঠিক হয়, ফলাফল আসবেই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+