Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Pakistan Series: ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ কবে হবে? বড় আপডেট দিলেন অনুরাগ ঠাকুর

এশিয়া কাপে দুই বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। আগামী মাস থেকে শুরু হতে চ‌লা বিশ্বকাপেও এই দুই দেশের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে ফের কবে মুখোমুখি হবে ভারত পাক? সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্তা রজার বিনি এবং রাজীব শুক্লা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সহ সভাপতির ওয়াঘার ওপারের দেশের সফরে নতুন করে স্বপ্ন দেখছিল দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজের উপর আপাতত ফুলস্টপ দিয়ে দিলেন। তাঁর স্পষ্ট বার্তা,পাকিস্তান যত দিন না সীমান্তে সন্ত্রাস বন্ধ করছে তত দিন দু'দেশের দ্বিপাক্ষিক সিরিজ়‌ হওয়ার কোনও প্রশ্নই নেই।

অনরাগ

অনুরাগ ঠাকুর শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, 'বিসিসিআই বহু দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজ়‌ খেলা হবে না। এই দেশের যে কোনও সাধারণ মানুষ এটাই চায়, পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। ।'

২০০৮-এর পর থেকে দু'দেশের কোনও দ্বিপাক্ষিক সিরিজ়‌ হয়নি। এখনও শুধু এশিয়া কাপ এবং আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় দুই দল।কিন্তু দু'দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে সিরিজ়‌। অনুরাগ ঠাকুরের কথাতে আরও এক স্পষ্ট হয়ে কেন্দ্রীয় সরকার এখনই এই সিরিজ চালু করার পক্ষে নয়।

অনুরাগ

এশিয়া কাপ শুরুর পর পাকিস্তানের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন বোর্ড সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্ল।
পাক সফর শেষে ভারতে ফিরে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন," ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই কিছু বলতে পারে না। কারণ এটি একটি সরকারি বিষয়, এই সিরিজ আয়োজনের জন্য উভয় সরকারের সবুজ সংকেত প্রয়োজন। সরকারের তরফ থেকে এটি বলতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।'

রজার বিনি

একইসঙ্গে রজার বিনি উল্লেখ করেছেন, 'আমি আশা করি এই সিরিজ হবে, কারণ (ওডিআই) বিশ্বকাপ আসছে, সেখানে পাকিস্তান দলও টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে।"বিসিসিআই-এর প্রতিনিধিদের জন্য লাহোরে বিরাট ডিনারের আয়োজন করেছিল পাক বোর্ড। নৈশভোজে হাজির ছিলেন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। রজার-রাজীব তাঁদের সঙ্গে দেখাও করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+