India vs Ireland T20Is: বুমরাহ প্রত্যাবর্তনে বিধ্বংসী, ভারত-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কী ভবিষ্যদ্বাণী অশ্বিনের?

India vs Ireland T20Is: ডাবলিনের মালাহাইডে ভারত-আয়ারল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিকে থাবা বসিয়েছে বৃষ্টি। মেঘলা আবহাওয়ায় টস জিতে বোলিং নিয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। রিঙ্কু সিং ও প্রসিদ্ধ কৃষ্ণর টি ২০ আন্তর্জাতিক অভিষেক হলো।

চোট সারিয়ে ১১ মাস পর খেলছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গেই চোট সারিয়ে ফিরলেন প্রসিদ্ধ। দুজনের বোলিংয়ের দিকে নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের।

India vs Ireland T20Is: বুমরাহ প্রত্যাবর্তনে বিধ্বংসী

জসপ্রীত বুমরাহ নেটেও ছিলেন বিধ্বংসী মেজাজে। বুমরাহর ছন্দে থাকার খবর এনসিএ থেকে পেয়েছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আয়ারল্যান্ডের আবহাওয়ায় নেটে বুমরাহর গতি অস্বস্তিতে ফেলছিল ভারতীয় ব্যাটারদের। সেই ভিডিও পোস্ট করেছিল বিসিসিআইও। আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা দারুণ হলো বুমরাহর।

টি ২০ আন্তর্জাতিকে ভারতের একাদশ অধিনায়ক বুমরাহ এদিন টস জিতলেন। এশিয়া কাপের দল গঠনের আগে ইতিবাচক বার্তা দেওয়াই লক্ষ্য ছিল বুমরাহর। তিনি এদিন প্রথম ওভারেই বিধ্বংসী মেজাজে বোলিং করলেন। প্রথম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে ফেরালেন যথাক্রমে অ্যান্ডি বালবির্নি ও লরকান টাকারকে। বালবির্নিকে যে বলে ফেরালেন তার গতি ছিল ঘণ্টায় ১২৯ কিলোমিটার।

ওভারের চতুর্থ বলের গতি ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। প্রথম ওভারে পাঁচটি বল ডট, পেলেন দুটি উইকেট। প্রথম বলে বালবির্নি একটি চার মেরেছিলেন। দ্বিতীয় ওভারেও তাঁর বেশিরভাগ বলের গতি ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের আশেপাশে। চতুর্থ বল ইনস্যুইঙ্গিং ইয়র্কার, যার গতি ছিল ঘণ্টায় ১৪১ কিলোমিটার। প্রসিদ্ধ কৃষ্ণর প্রথম ওভারের পঞ্চম বলের গতি ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

বুমরাহ নিজের তৃতীয় ওভারে ১৩ রান দেন, চতুর্থ ওভারটি করতে যান ১৯তম ওভারে, দেন মাত্র ১ রান। প্রসিদ্ধ কৃষ্ণ নিজের চতুর্থ ওভারে ১৫ রান খরচ করেন। বুমরাহ ৪ ওভারে ২৪ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট দখল করেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৩৫ রান দেন, পেয়েছেন ১ উইকেট। তিনি শেষ ওভার করতে গেলে ২২ রান তোলে আইরিশরা।

India vs Ireland T20Is: বুমরাহ প্রত্যাবর্তনে বিধ্বংসী

পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৩০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল আয়ারল্যান্ড। ৬.৩ ওভারে ৩১ রানে পড়ে পঞ্চম উইকেট। ১০.৩ ওভারে ৫৯ রানে পড়ে ছয় উইকেট। সেখান থেকে আয়ারল্যান্ড ৭ উইকেটে ১৩৯ রান তোলে। আটে নামা ব্যারি ম্যাককার্থি চারটি করে চার ও ছয় মেরে ৩৩ বলে ৫১ করে অপরাজিত থাকেন। কুর্টিস ক্যাম্ফার ৩৩ বলে ৩৯, মার্ক অ্যাডের ১৬ বলে ১৬ রান করেন।

India vs Ireland T20Is: বুমরাহ প্রত্যাবর্তনে বিধ্বংসী

রবিচন্দ্রন অশ্বিন এক্স হ্যান্ডলে বুমরাহ ও প্রসিদ্ধর বোলিংয়ের প্রশংসা করেছেন। যেভাবে তাঁরা শুরু করেছেন তাতে এই পারফরম্যান্স তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মত অশ্বিনের। তবে ভারত-আয়ারল্যান্ড সিরিজে এবার হাড্ডাহাড্ডি টক্কর হবে না বলেই ধারণা অশ্বিনের। আগেরবার ২২৫ রান তুলেও মাত্র ৪ রানে ভারত জিতেছিল, সে কথা মনে করান অশ্বিন।

তবে অর্শদীপ, বুমরাহ ও প্রসিদ্ধর ত্রিফলা আক্রমণ আইরিশদের পক্ষে কঠিন হবে বলেই মনে করেন অশ্বিন। বৃষ্টিতে খেলা বন্ধের আগে ভারত ৬.৫ ওভারে ২ উইকেটে ৪৭ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল ২৩ বলে ২৪ ও তিলক বর্মা ১ বলে শূন্য রানে আউট হয়েছেন। ঋতুরাজ গায়কোয়াড় ১৬ ও সঞ্জু স্যামসন ১ রানে ক্রিজে আছেন। ভারত ডিএলএস নিয়ম অনুযায়ী পার স্কোরে ২ রানে এগিয়ে রয়েছে।

(ছবি- জসপ্রীত বুমরাহর ইনস্টাগ্রাম ও পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+