ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল টিম কোহলি
কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরে নিল বিরাট কোহলির ভারত।
কটক, ১৯ জানুয়ারি : কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরে নিল বিরাট কোহলির ভারত। ফলে ইডেনে তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। ভারতের ৩৮১ রনের জবাবে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৬ রানে থামে। ইংল্যান্ডের হয়ে শতরান করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। অ্যালেক্স হেলস মাত্র ১৪ রানে আউট হয়ে গেলেও জেসন রয় ও জো রুট পাল্টা মেরে ভারতের উপরে চাপ বজায় রাখেন। জো রুট ৫৪ রানে আউট হলেও রয় ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

জেসন রয় জাদেজার বলে বোল্ড হলে আচমকা ইংল্যান্ডের কয়েকটি উইকেট পড়ে যায়। বেন স্টোকস মাত্র ১ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরে যান। জোস বাটলারও মাত্র ১০ রান করে অশ্বিনের বলে স্টাম্পড আউট হন।
এরপরে মঈন আলিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ইনিংস টানতে থাকেন। আলি ৫৫ রানে আউট হলেও মারমুখী ব্যাটিং করে শতরান পূর্ণ করেন মর্গ্যান। শেষদিকে লিয়াম প্ল্যাঙ্কেট চেষ্টা করলেও আস্কিং রেট অনেকটা বেড়ে যাওয়ায় শেষপর্যন্ত জয় ঘরে তুলতে পারেনি ইংল্যান্ড। ফলে কটকে হেরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে ইতিমধ্যেই হেরে গেলেন মর্গ্যানরা।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। আগের ম্যাচে দলের দুই সবচেয়ে সিনিয়র খেলোয়াড় যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি ব্যর্থ হন। তবে অধিনায়ক কোহলি ও তরুণ কেদার যাদবের ব্যাটে ভর করে পুনে ম্যাচে জয় পায় ভারত। আর এদিন কটকে বরাবটি স্টেডিয়ামে খেল দেখালেন যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি। তাদের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮১ রানে শেষ হয় ভারতের ইনিংস।
পুনে ম্যাচে যেভাবে প্রথমের কয়েকটি উইকেট পড়ে গিয়েছিল। এদিনও একই ঘটনা ঘটে। লোকেশ রাহুল ৫রান, শিখর ধাওয়ান ১১ রান ও কোহলি ৮ রানে ফিরে গেলে ভারত মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায়।
এরপরই যুবি-ধোনি যুগলবন্দিতে কামাল। চতুর্থ উইকেটে দুজনে মিলে ২৫৬ রানের অনবদ্য পার্টনারশিপ করেন। যুবরাজ সিং নিজের কেরিয়ারের ১৪তম শতরান পূর্ণ করেন। শেষপর্যন্ত তিনি ১৫০ রানে আউট হন।
এদিকে ধোনি তারপরও বেশ কিছুক্ষণ উইকেটে টিঁকে ছিলেন। তিনি ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। যুবরাজ এদিন ৩টি ছক্কা হাঁকালেও ধোনিকে পুরনো মেজাজে দেখা যায়। তিনি ১০টি চার ও ৬টি ছক্কা হাঁকান। এদিকে যুবিও ১৫০ রানের ইনিংসে ২১টি চার মারেন।
শেষদিকে কেদার যাদব ১০ বলে ২২ রান, হার্দিক পাণ্ড্য ৯ বলে ১৯ রান ও রবীন্দ্র জাদেজা ৮ বলে ১৬ রান করেন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন। লিয়াম প্লাঙ্কেট নেট ২ উইকেট। বাকী সব বোলারই আজ বেদম মার খেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের হাতে। তবে শেষদিকে ভুবনেশ্বর কুমারদের অনবদ্য ডেথ বোলিং ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়।
-
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?










Click it and Unblock the Notifications